× Banner
সর্বশেষ
আজ ২ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংসদ থেকে ওয়াক আউট করেছি এবার রাজপথে আন্দোলন -জামায়াতে আমীর আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার

মিনায় নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ৭৯

admin
হালনাগাদ: শনিবার, ১০ অক্টোবর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ হজ পালনকালে সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে নিহত বাংলাদেশির সংখ্যা ৭৯ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার নিহতের সংখ্যা ৬১ জানালেও  শুক্রবার সেই সংখ্যা বেড়ে ৭৯ জনে দাঁড়িয়েছে বলে নিশ্চিত করেছে হজ মিশন।

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল এ কে এম শহীদুল করিম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অন্তত ৯৪ জন বাংলাদেশি। হজ মিশন কর্মকর্তারা জানান, পদদলিতের ঘটনায় এখনও শতাধিক বাংলাদেশি হাজি নিখোঁজ রয়েছেন। গত ২৪ সেপ্টেম্বর মিনায় পদদলিত হয়ে নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। আহত হয়েছেন কয়েক হাজার। এখনও বিভিন্ন দেশের শত শত হাজি নিখোঁজ রয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..