× Banner
সর্বশেষ
জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ নড়াইলে কম দামে চাঁদপুরের ইলিশের প্রলোভন দেখিয়ে অনলাইনে প্রতারণা, গ্রেফতার ৪ মৌলভীবাজারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের জেলা শ্রেষ্ঠ শিক্ষার্থীর কৃতিত্ব অর্জন করলো নীলাঙ্ক দেব দেশের বাজারে সোনার ভরিতে কমলো ৩ হাজার টাকা ঢাকাসহ ২১ জেলায় ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার

মা ভাত চাওয়ায় গলায় ফাঁস দিয়ে হত্যার চেষ্টা ছেলের

Kishori
হালনাগাদ: সোমবার, ২৪ জুন, ২০১৯

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■: সোমবার (২৪ জুন) নড়াইলের নিজের গর্ভধারিণী বৃদ্ধা মাকে গলায় ফাঁস দিয়ে হত্যার চেষ্টা করেছে ছেলে। আহত ওই বৃদ্ধা মাকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নড়াইলের দিঘলিয়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামে গতকাল এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, নড়াইলের দিঘলিয়া ইউনিয়নের তালবাড়ীয়া গ্রামের বৃদ্ধ ছানোয়ার শেখ ও স্ত্রী মোহিতন বেগমের নয় ছেলে-মেয়ে। তারা সবাই বিবাহিত। ছেলেদের সংসারে বাবা-মা বসবাস করে আসছেন। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, বাবা দীর্ঘদিন ধরে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। বয়সের ভারে মা তেমন একটা চলাফেরা করতে পারেন না। এ সুযোগে দুই ছেলে শওকত শেখ ও বুলু শেখ বোনদের ফাঁকি দিয়ে বাবার কাছ থেকে প্রায় ৮ একর সম্পত্তিসহ বাড়ি লিখে নিয়েছেন। বড় ছেলে বাড়ি ছেড়ে অন্যত্র বাসা ভাড়া করে বসবাস করেন। মাঝেমধ্যে বাড়িতে এলেও মা-বাবার খোঁজ নেন না। তাই বর্তমানে ছোট ছেলের সঙ্গে ওই বৃদ্ধ বাবা-মাকে থাকতে হয়। সম্পত্তি লিখে দেয়ার পর থেকে অসুস্থ বাবা-মায়ের আর চিকিৎসা জোটে না। কোনো রকম দু’বেলা দু’মুঠো খেয়ে বেঁচে আছেন বাবা-মা। চিকিৎসাধীন মা মোহিতন বেগম (৭০) বলেন, জমি লিখে নেয়ার পর ছেলেরা আমাদের ঠিকমতো ওষুধ ও খেতে-পরতে দেয় না। এ নিয়ে দুই ছেলে ও তাদের বউয়ের সঙ্গে কথা কাটাকাটি হয়। এসব নিয়ে আমার মেয়েদের সঙ্গে ঝগড়া হয়। ভাত না পেয়ে ছোট ছেলে বুলু শেখের সঙ্গে কথা বলতে গেলে সে প্রথমে দুই হাত দিয়ে আমার গলা টিপে ধরে।

এ ঘটনায় আমি তার বিরুদ্ধে থানায় মামলা করার ভয় দেখালে তখন ওড়না দিয়ে গলা পেঁচিয়ে উঠানজুড়ে টানা হেঁচড়া করে এবং শ্বাসরোধ করে হত্যাচেষ্টা করে। আমার চিৎকারে প্রতিবেশীরা এসে উদ্ধার করে এবং মেয়েদের খবর দেয়। মেয়েরা আমাকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে অভিযুক্ত ছেলে বুলু শেখ বলেন, আমি মাকে কোনো প্রকার নির্যাতন করিনি। উত্তরাধিকার সূত্রে প্রাপ্য সম্পত্তি লিখে নিয়েছি। বোনদের সঙ্গে আমার জমিজমা সংক্রান্ত বিরোধ থাকায় তারা মাকে ফুসলিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে। নড়াইলের লোহাগড়া থানা পুলিশের ওসি মোকাররম, হোসেন।

আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, এ ঘটনায় বৃদ্ধা মোহিতন বেগম থানায় একটি অভিযোগপত্র দাখিল করেছেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..