× Banner
সর্বশেষ
জনকল্যাণমুখী ও কর্মসংস্থানবান্ধব প্রকল্প গ্রহণ করা হবে -অর্থমন্ত্রী ডিজিটাল লিটারেসির পাশাপাশি নৈতিক শিক্ষায়ও শিক্ষিত করে গড়ে তুলতে হবে -তথ্যমন্ত্রী গোপালগঞ্জ জেলার প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নে মন্ত্রণালয়ের পূর্ণ সহযোগিতা প্রত্যাশা সংসদ সদস্যদের পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ক্রীড়া ও সংস্কৃতির বিকল্প নেই: পার্বত্য মন্ত্রী আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে – সেতুমন্ত্রী পাইকগাছায় পেশাগত অধিকার প্রতিষ্ঠায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন সচেতনতামূলক কাজে যুক্ত হওয়ার বড় বাধা সোশ্যাল মিডিয়ার নীতিমালা না থাকা-তথ্যমন্ত্রী নৌ মন্ত্রণালয়ে ১৬ সংস্থা, তবুও ঘাটতি ও অপূর্ণতা – নৌ পরিবহন মন্ত্রী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ থালাপতি বিজয়ের আজ বিশ্ব মা দিবস

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনে ঈদুল আযহার শুভেচ্ছা বিনিময়

admin
হালনাগাদ: বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৬

সওকত হোসেন জনী, মালয়েশিয়াঃ ঈদুল আজহা উপলক্ষে মঙ্গলবার মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শহীদুল ইসলাম তাঁর বাসভবনে দেশটিতে অবস্থানরত প্রবাসীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

স্থানীয় সময় দুপুর একটায়  মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি, সাংবাদিক, রাজনীতিবিদ, সুশীল সমাজ, বিদেশি কূটনীতিবিদরা রাষ্ট্রদূতের বাসভবনে জড়ো হতে থাকেন। রাষ্ট্রদূতের বাসভবন প্রবাসীদের মিলন মেলায় পরিণত হয়। হাইকমিশনার অতিথিদের আপ্যায়ন করেন। মিশনের কর্মকর্তারাও সঙ্গে ছিলেন। এ সময় শহীদুল ইসলাম সবার খোঁজ খবর নেন। প্রবাসীরাও নিজেদের সুখ-দুঃখের কথা রাষ্ট্রদূতের সঙ্গে ভাগাভাগি করেন।

এ সময় হাইকমিশনার  বলেন, ‘আপনারা এসেছেন এতে আমি অত্যন্ত খুশি হয়েছি। প্রবাসীদের নিয়েই আমার কাজ। প্রবাসীদের সহযোগিতা ছাড়া কোনো কিছু করা সম্ভব নয়। মালয়েশিয়ায় বাংলাদেশের ভাবমূর্তি তৈরি করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করাতে হবে।’

সাংবাদিকদের সাথে আলাপচারিতায় রাষ্ট্রদূত  বলেন, সাংবাদিক জাতির বিবেক। আপনাদের লেখালেখির মাধ্যমে জাতি অনেক কিছু জানতে পারে। আপনাদের সহযোগিতা দূতাবাসও কামনা করে।

ঈদ প্রসঙ্গে দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি এস কে শাহীন বলেন, ঈদ মানে আনন্দ। প্রবাসীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করতে পেরে অনেক ভালো লাগছে। দূতাবাস সবসময় প্রবাসীদের কল্যাণে কাজ করে যাচ্ছে।

মালয়েশিয়া বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাবের সভাপতি এস এম রহমান পারভেজ বলেন ,মালয়েশিয়া প্রবাসী সাংবাদিকরা সব সময় প্রবাসী শ্রমিকদের কল্যানে কাজ করে। সেই সাথে প্রবাসী সাংবাদিকরাও রাষ্ট্রদূতের সাথে  প্রবাসীদের নিয়ে এক সঙ্গে কাজ করার অঙ্গীকার করেন ।


এ ক্যটাগরির আরো খবর..