× Banner
সর্বশেষ
আজ ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার মেট্রিক টন ডিজেল আজ ১০ মার্চ (২৫ ফাল্গুন) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সার্টিফিকেটনির্ভর নয়, চাই কর্মমুখী শিক্ষা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ভারতের সাথে সাংস্কৃতিক কূটনীতি আরো শক্তিশালী করার প্রত্যাশা সংস্কৃতি মন্ত্রীর প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করছে সরকার -প্রবাসী কল্যাণমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান বেনাপোল বন্দরে আসা ঘোষণা বহির্ভূত “ঘাসের বীজের আড়ালে পাট বীজ” আটক ভূমিকম্প উদ্ধার অভিযানে ঢাকা মহানগরে ১ লাখ স্বেচ্ছাসেবক তৈরি করা হচ্ছে -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য -তথ্যমন্ত্রী

পিআইডি

মালয়েশিয়ায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি এবং রেমিট্যান্স যোদ্ধা দিবস উদ্‌যাপন

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
রেমিট্যান্স যোদ্ধা দিবস

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে আজ যথাযোগ্য মর্যাদায় জুলাই- আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি এবং রেমিট্যান্স যোদ্ধা দিবস উদ্‌যাপন করা হয়েছে। মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে ‘July Beyond Borders’ প্রতিপাদ্যকে সামনে রেখে হাইকমিশন আলোচ‍না অনুষ্ঠান আয়োজন করে।

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোঃ শামীম আহসান তাঁর বক্তৃতায়  ’২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের সকল শহিদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বীর যোদ্ধাদের ও রেমিট্যান্স যোদ্ধাদের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, বৈষম্যহীন রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষাকে পরিপূর্ণ রূপ দিতে সকলকে একযোগে কাজ করতে হবে।

শামীম আহসান বলেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রবাসীদের কল্যাণে বহুমাত্রিক কার্যক্রম হাতে নিয়েছে।  সরকারের অব্যাহত কূটনৈতিক প্রচেষ্টায় বাংলাদেশি শ্রমিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করেছে মালয়েশিয়ার সরকার।

হাইকমিশনার আরো বলেন, বাংলাদেশ হাইকমিশন প্রবাসীদের চাহিত সেবা যেমন পাসপোর্ট-ভিসা, কনস্যুলার সেবা, কর্মসংস্থানসহ কল্যাণমূলক সকল প্রকার সেবা প্রদানে সর্বোচ্চ আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করছে। দূতাবাসের সেবা ডিজিটালাইজেশন করা হয়েছে ও পোস্ট অফিসের মাধ্যমেও সেবা দেওয়া হচ্ছে। ছুটির দিনগুলোতে বিভিন্ন স্থানে নিয়মিতভাবে হাইকমিশনের ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে গণঅভ্যুত্থানে শহিদ ছাত্র- জনতার আত্মার মাগফেরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া জুলাই-আগস্ট গণঅভ‍্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ‍্যে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ করা হয়।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ওপর গ্রাফিতি ও আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন হাইকমিশনার মোঃ শামীম আহসান, এনডিসি।

 গ্রাফিতি ও আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধনের পর অনুষ্ঠানে গণঅভ্যুত্থানের ওপর এবং অভ্যুত্থানে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের অবদান নিয়ে নির্মিত ২টি পৃথক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। উল্লেখ‍্য,  ডিজিটাল মাধ‍্যমে এই প্রদর্শনীটি দূতাবাসে আগত সেবাপ্রার্থী ও দর্শনার্থীদের জন্য আগামী সপ্তাহেও উন্মুক্ত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..