× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি

মার্সেল স্মার্ট অফারে ফ্রিজ কিনে ডিপ ফ্রিজ উপহার পেলেন ক্রেতা

ACP
হালনাগাদ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
মার্সেল স্মার্ট অফারে ফ্রিজ কিনে ডিপ ফ্রিজ উপহার পেলেন ক্রেতা

ঝিনাইদহের কালীগঞ্জে একটি ফ্রিজ কিনে আকর্ষণীয় উপহার হিসেবে আরেকটি ডিপ ফ্রিজ পেয়েছেন এক সৌভাগ্যবান ক্রেতা। উপজেলার কোটচাঁদপুর রোডের বিহারী মোড়ে অবস্থিত মেসার্স পারুল ট্রেডার্স থেকে পণ্য ক্রয় করে তিনি এই উপহার লাভ করেন।

জানা যায়, প্রায় এক মাস আগে মেসার্স পারুল ট্রেডার্সের শোরুম থেকে একটি ফ্রিজ ক্রয় করেন উপজেলার ৯ নম্বর বারবাজার ইউনিয়নের মাজদিয়া গ্রামের বাসিন্দা তানজুল ইসলাম। মার্সেল কোম্পানির ডিজিটাল ক্যাম্পেইনের আওতায় চালু করা মার্সেল স্মার্ট অফার কর্মসূচির মাধ্যমে তিনি ১৪৫ লিটার ধারণক্ষমতার একটি ডিপ ফ্রিজ উপহার পান। যার বাজার মূল্য প্রায় ৩১ হাজার ৪৯০ টাকা।

এই ক্যাম্পেইনের আওতায় নির্দিষ্ট কিছু পণ্য ক্রয় করলে ক্রেতারা নিশ্চিত ক্যাশব্যাকসহ বিভিন্ন আকর্ষণীয় উপহার পাচ্ছেন। ফ্রিজ, টেলিভিশন, ওয়াশিং মেশিন, ফ্যানসহ বিভিন্ন পণ্য ক্রয়ের মাধ্যমে ক্রেতারা এই অফারের সুবিধা গ্রহণ করতে পারছেন।

অপ্রত্যাশিত এই উপহার পেয়ে ক্রেতা তানজুল ইসলাম আনন্দ প্রকাশ করে বলেন, মার্সেলের পণ্য কিনে এমন উপহার পাবো কখনো ভাবিনি। এটি আমার জন্য অনেক আনন্দের বিষয়।

মার্সেল ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর নুরুল ইসলাম রুবেল জানান, ঈদের আগের দিন চাঁদ রাত পর্যন্ত এই অফার চলবে। তাই ক্রেতাদের দ্রুত শোরুমে এসে এই সুযোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। বর্তমানে শোরুমে শতাধিক মডেলের পণ্য পাওয়া যাচ্ছে।

পণ্য বিতরণকালে উপস্থিত ছিলেন মার্সেলের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর নুরুল ইসলাম রুবেল, ব্র্যান্ড ম্যানেজার উদ্দাম হোসেন মৃধা, রিজিওনাল সেলস ম্যানেজার কাজী মসিরুল ইসলাম এবং মেসার্স পারুল ট্রেডার্সের স্বত্বাধিকারী এস. এম. সোহেল রাজসহ অন্যান্য কর্মকর্তারা।


এ ক্যটাগরির আরো খবর..