× Banner
সর্বশেষ
চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে আপনার গ্রহ-নক্ষত্ররা কি বলছে – আজ ৯ই জুন মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার আগ্রহ ইউএনডিপির নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অভিযানে, মধুখালীতে বন্ধ হলো বাল্যবিবাহ সাংবাদিক আসাদকে আটকে আদালতে প্রেরণ: শার্শা থানায় সাংবাদিকদের প্রতিবাদ কালীগঞ্জে চাঁদা না পেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম থানায় মামলা ইউপি সদস্য রিয়াজুল ইসলাম লিটনের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক 

মারা গেলেন হান্নান শাহ্‌

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৬

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহিৃরাজিউন)। সিঙ্গাপুরের র্যাফেলস্ হার্ট সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ভোরে তিনি মারা যান। হান্নান শাহ হৃদরোগে ভুগছিলেন।

সিঙ্গাপুরে থাকা তার ছোট ছেলে শাহ রেজানুর হান্নানের বরাত দিয়ে বিএনপির প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি জানিয়েছেন। সিঙ্গাপুরে শাহ রেজানুর ছাড়াও আছেন তার ছোট মেয়ে শারমিন হান্নান।

সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) হান্নান শাহ। অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর পাঠানো হয়। সেখানে হান্নান শাহকে ভর্তি করা হয় র্যাফেলস্ হার্ট সেন্টারে।

গত ১৩ সেপ্টেম্বর দুপুরে ওই সেন্টারে চিকিৎসক ডা. অ্যালভিন এনজি’র নেতৃত্বে একদল চিকিৎসক হান্নান শাহ’র হৃদযন্ত্রে সফল অস্ত্রোপচার করেন।

তখন শাহ রেজানুর জানান, অস্ত্রোপচারের মাধ্যমে হান্নান শাহ’র হৃদযন্ত্রে চারটি রিং বসানো হয়। বিকেলে করানো হয় এনজিওগ্রাম। অবস্থার উন্নতি হওয়ায় খুলে দেওয়া হয় লাইফ সাপোর্টও। কিন্তু তার ১৩ দিনের মাথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন হান্নান শাহ।

বিএনপি চেয়ারপারসন ও মহাসচিবের শোক
এদিকে, বিএনপির এ প্রবীণ নেতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পৃথক দু’টি শোকবার্তায় তারা এ শোক প্রকাশ করেন। খালেদা ও ফখরুল তাদের শোকবার্তায় মরহুমের আত্মার শান্তি কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানান।


এ ক্যটাগরির আরো খবর..