× Banner
সর্বশেষ
পরিচ্ছন্নতা কর্মীদের আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে -এলজিআরডি প্রতিমন্ত্রী ছয় মাসের মধ্যে সারা দেশে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রম চালু করা হবে -আইনমন্ত্রী ঠাকুরগাঁও থেকে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়ে ভুয়া প্রচার বিষয়ে সতর্ক থাকার অনুরোধ নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, আসামি গ্রেপ্তার  ইরান-যুক্তরাষ্ট্র কূটনৈতিক যোগাযোগের খবরে কমেছে তেলের দাম ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ৫০% কমানোর অঙ্গীকার বাংলাদেশের ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ১৭ জেলার নদীবন্দরে সতর্কতা আজ ৪ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

নিজস্ব প্রতিবেদক

মানিকগঞ্জের চলমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কঠোর মনিটরিংয়ের নির্দেশ বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

ACP
হালনাগাদ: রবিবার, ১৯ জুলাই, ২০২৬
কঠোর মনিটরিংয়ের নির্দেশ
কঠোর মনিটরিংয়ের নির্দেশ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেছেন, প্রত্যেকটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে মনিটরিং কার্যক্রম জোরদারসহ প্রত্যেকটি প্রকল্পের অগ্রগতি প্রতিবেদন নির্দিষ্ট সময়ে জমা দিতে হবে। আপনাদের যেকোনো সমস্যা সমাধানে আমি সচেষ্ট থাকবো।

মন্ত্রী আজ মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত জেলা উন্নয়ন কমিটির সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী বলেন, মানিকগঞ্জের উন্নয়নে পিতা হারুনার রশিদ খান মুন্নুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। মানিকগঞ্জের মানুষের ভাগ্য পরিবর্তনে আমি আপনাদের সকলের সহযোগিতা চাই।

এরপর মন্ত্রী জেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইসিস, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ১৫ জন রোগীর প্রত্যেককে এককালীন ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন।

সভায় মানিকগঞ্জ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..