× Banner
সর্বশেষ
একসাথে ১০ হাজার মানুষকে ইফতার করালেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য খোকন ইনফরমেশন শেয়ারিং এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩

মানসিক চাপে ত্বকের ক্ষতি হয়!

admin
হালনাগাদ: রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫

স্বাস্থ্য দেস্কঃ মানসিক চাপের কারণে মানুষের, চামড়ায় দেখা দিতে পারে বিভিন্ন রোগের উপসর্গ। বিশেষ করে কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের ত্বকে ক্ষতিকর প্রভাব পড়তে পারে।

নতুন এক গবেষণায় যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার টেম্পল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা একথা বলেছেন। অতিরিক্ত মানসিক চাপ ও ত্বকের বেশ কিছু সমস্যার প্রার্দুভাবের মধ্যে সম্পর্ক খুঁজে বের করার চেষ্টা করেন তারা।

এজন্য দৈবচয়ণ পদ্ধতিতে ৪০০ জন কলেজ পড়ুয়া শিক্ষার্থীকে বাছাই করেন গবেষকরা। কম চাপ, মাঝামাঝি চাপ ও মারাত্মক চাপ এই তিন ধরনের ভাগ করে তাদের ওপর গবেষণা চালানো হয়। এতেই বেশি মানসিক চাপের সঙ্গে নানা ধরনের ত্বক সমস্যার যোগ দেখা যায়।

গবেষকদের মতে, যারা অতিরিক্ত মানসিক চাপে ভোগে তাদের মধ্যে নিশ্চিতভাবেই অন্যদের তুলনায় খসখসে ত্বক, চুল পড়া, তৈলাক্ত ত্বক, খুশকি, দুর্গন্ধযুক্ত ঘাম, ফাটা ত্বক, ভঙ্গুর নখ, হাতের ত্বকে ফুসকুড়ি এবং টাক সমস্যা দেখা দেয়।

ত্বক-বিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং গবেষক গিল  ইয়োসোপোভিচ বলেন, “আগের গবেষণাগুলাতে চাপ এবং ত্বকের সমস্যার যোগসূত্র খুঁজে পাওয়া গেছে। যদিও ওই গবেষণাগুলো ছোট পরিসরে করা হয়েছে, মানসম্মত যন্ত্রপাতি ব্যবহার করা হয়নি, অনেকটা ব্যক্তিগত মতামতের ভিত্তিতে করা হয়েছে এবং ত্বকের একটি মাত্র সমস্যাকে সামনে রেখে পরীক্ষা করা হয়েছে।”

তিনি আরও বলেন, “আমাদের গবেষণা মানসিক চাপের সঙ্গে ত্বকের সমস্যার বিষয়টি তুলে ধরেছে এবং চিকিৎসকদের এসব সমস্যায় আক্রান্ত রোগীদের মানসিক চাপ কমানোর পরামর্শ দেয়ার প্রয়োজনীয়তাও তুলে ধরেছে।”


এ ক্যটাগরির আরো খবর..