× Banner
সর্বশেষ
বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি ডাসারে কথিত পীরের দরবারে ওরজকে কেন্দ্র করে এলাকাবাসীর ক্ষোভ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ১ কোটি ৩৬ লাখ টাকার দিয়েছে ট্রান্সকম গ্রুপ হজের প্রথম ফ্লাইট ১৮ এপ্রিল, হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত জরুরি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত কর্মসূচি ঘোষণা করল ১১ দলীয় ঐক্য জরুরি বৈঠকে ১১ দলীয় ঐক্য দলগুলোর শীর্ষ নেতারা সরাইল উপজেলার হাসপাতাল নিজেই রোগীর মতো – রুমিন ফারহানা

মানববন্ধনে নির্যাতনের বর্ণনা দিলো গৃহকর্মী আমেনা

Dutta
হালনাগাদ: শনিবার, ২৯ মে, ২০২১

যশোর প্রতিনিধি: গৃহকর্মী আমেনার উপর পাশবিক নির্যাতনের ঘটনায় জড়িতদের আটক ও বিচার দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ দুপুর ১২টায় প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনেই কেঁদে কেঁদে নির্যাতনের বর্ণনা দেয় আমেনা।

যশোর সদর উপজেলার রাজাপুর গ্রামের বাসিন্দা আমেনা ঢাকায় মায়ের বান্ধবীর বাসায় কাজ করতে গিয়ে গত এক বছর ধরে নির্যাতন হচ্ছিল। ঈদের পরে তাকে তার নানী উদ্ধার করে এনে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। তিনদিন চিকিৎসার পর সে বাড়িতে ফেরে। এ খবরে ক্ষুব্ধ এলাকাবাসী আজ এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে অংশ নেয়া গৃহকর্মী আমেনা বলে, ছোট ছোট ঘটনায় তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে নির্যাতন করা হতো। বেধড়ক মারপিট, খুনতির ছ্যাকা, প্লাস দিয়ে নখ, চুলে তুলে দেয়া ছিল নিত্যঘটনা। এমনকি তাকে হাত পা বেধে বুকের উপর পাড়িয়ে নির্যাতন চালানো হয়। সেইসাথে জবাই করে হত্যার প্রচেষ্টাও চালানো হয়েছিল। কিন্তু ভাগ্যক্রমে সে বেঁচে যায়।

মানবন্ধন থেকে আমেনার নানী ও স্থানীয়রা জানান, ঘটনা ধামাচাপা দিতে অব্যাহতভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে। এ অবস্থায় জড়িতদের আটকের দাবি জানান তারা। একইসাথে ন্যায় বিচার পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়েছে মানববন্ধন থেকে।

মানববন্ধনে যশোর সদর উপজেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক সাদিয়ান মৌরিন, আমেনার নানী জোহরা বেগম, নির্যাতিত আমেনাসহ শতাধিক গ্রামবাসী অংশ নেন।


এ ক্যটাগরির আরো খবর..