× Banner
সর্বশেষ
আজ ১২ এপ্রিল রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ এপ্রিল (২৮ চৈত্র) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী

মানবতার সেবায় কালীগঞ্জ পুলিশ ভুল নাম্বারে যাওয়া বিকাশের টাকা ফেরত পেলেন আনজুরা বেগম

admin
হালনাগাদ: বুধবার, ২০ নভেম্বর, ২০১৯

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ ॥  পুলিশের সহযোগীতায় ভুল বিকাশ নাম্বারে যাওয়া ৪০ হাজার টাকা ফেরত পেলেন ঝিনাইদহ কালীগঞ্জের আনজুরা বেগম নামে এক গৃহিনী। সে উপজেলার কাষ্টভাঙ্গা গ্রামের আব্দুল আলীমের স্ত্রী।

বুধবার (২০ নভেম্বর) সকালে টাকা হাতে পেয়ে খুশি হয়ে আনজুরা বেগম জানান, গত সোমবার বিকাশের মাধ্যমে টাকা পাঠানোর সময় ভূলবশত তার ৪০ হাজার টাকা অন্য বিকাশ নম্বরে চলে যায়। এরপর তিনি কালীগঞ্জ থানা পুলিশকে বিষয়টি জানান।

থানার ওসি মাহফুজুর রহমান মিয়া বলেন, আনজুরা নামের এক গৃহবধূ মোবাইলের ভূল বিকাশ নম্বরে ৪০ হাজার টাকা পাঠায়। এরপর সে থানায় এসে একটি সাধারন ডায়েরী (জিডি) করে। তার জিডির প্রেক্ষিতে আমরা মোবাইলের কল লিষ্টের মাধ্যমে বুধবার (২০ নভেম্বর) পাবনা জেলার সাথীয়া বাজারের একটি বিকাশ এজেন্টের নিকট থেকে উদ্ধার করা ৪০ হাজার টাকা আনজুরা বেগমের নিকট হস্তান্তর করা হয়। টাকা হাতে পেয়ে গৃহিনী আনজুরা বেগম খুশিতে আত্মহারা।


এ ক্যটাগরির আরো খবর..