× Banner
সর্বশেষ
জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩ লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি প্রকাশিত হল প্রদীপ আচার্যের নতুন গল্পগ্রন্থ ‘কানাকুয়ো বিভ্রম’ খামেনির প্রতি সম্মান জানিয়ে শোক বইয়ে জামায়াত সেক্রেটারির স্বাক্ষর হাজারো মানুষের প্রাণের বিনিময়ে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় ফিরেছে – রাষ্ট্রপতি ট্রাম্পের কাঁধে হাত রেখে যুদ্ধজয়ের প্রার্থনা খ্রিস্টান পাদ্রিদের, ভিডিও ভাইরাল

মানবতাবিরোধী অপরাধ নোয়াখালীর আব্দুল কুদ্দুসের জামিন আবেদন খারিজ

admin
হালনাগাদ: রবিবার, ১৮ অক্টোবর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় নোয়াখালী জেলার সুধারাম থানার পরোয়ানাভুক্ত পাঁচজনের মধ্যে মো. আব্দুল কুদ্দুসের জামিন আবেদন খারিজ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

জামিন আবেদনের শুনানি শেষে রবিবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। ট্রাইব্যুনালে রাষ্ট্র পক্ষে প্রসিকিউটর জাহিদ ইমাম এবং আসামি পক্ষে এ্যাডভোকেট তারিকুল ইসলাম উপস্থিত ছিলেন। ১৪ অক্টোবর আব্দুল কুদ্দুসের জামিন আবেদনের শুনানি শেষে আদেশের জন্য রবিবার দিন নির্ধারণ করা হয়। এর আগে, অসুস্থতার কারণ দেখিয়ে আব্দুল কুদ্দুস ট্রাইব্যুনালে জামিন আবেদন করেন। তিনি ক্যান্সারে আক্রান্ত বলে উল্লেখ করা হয়।

১৪ অক্টোবর আব্দুল কুদ্দুসসহ নোয়াখালীর পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। একই সঙ্গে মামলার পরবর্তী শুনানির জন্য ২৪ নভেম্বর দিন ধার্য করা হয়। ওই দিনই ট্রাইব্যুনালে আসামির অসুস্থতার কারণ দেখিয়ে তার পক্ষে জামিন আবেদন এবং এর শুনানি করেন আব্দুল কুদ্দুসের আইনজীবী তারিকুল ইসলাম। এ সময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন প্রসিকিউটর জাহিদ ইমাম। ৭ অক্টোবর ট্রাইব্যুনাল আসামি ক্যান্সারে আক্রান্ত এবং কেমো চিকিৎসার অধীনে থাকার বিষয়ে অবগত হন। তার উন্নত চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠনেরও নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

প্রসঙ্গত, এ মামলায় ট্রাইব্যুনালের আদেশে কারাগারে আছেন- আমীর আহম্মেদ ওরফে আমীর আলী, মো. ইউসুফ, মো. জয়নাল আবেদীন ও মো. আব্দুল কুদ্দুস। এখনও পলাতক আছেন আবুল কালাম ওরফে এ কে এম মনসুর। আসামিদের বিরুদ্ধে একাত্তরে হত্যা, গণহত্যাসহ মানবতাবিরোধী তিনটি অপরাধের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..