× Banner
সর্বশেষ
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য

মাধ্যমিক স্তরের শ্রেণিতে গ্রুপ বা বিভাগ না রাখার চিন্তা সরকারের

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ শিক্ষামন্ত্রী দীপু মনি জানান মাধ্যমিক স্তরে নবম-দশম শ্রেণিতে গ্রুপ বা বিভাগ না রাখার চিন্তা ভাবনা করছে বাংলাদেশ সরকার।

আজ সোমবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়। জাতীয় পার্টির সাংসদ ফখরুল ইমামের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, মাধ্যমিক স্তরে নবম-দশম শ্রেণিতে গ্রুপ বা বিভাগ না রাখার চিন্তা ভাবনা চলছে। এ ক্ষেত্রে দশম শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থী একই বিষয়ের ওপর শিক্ষা অর্জনের মাধ্যমে তাদের ভিতকে মজবুত করে একাদশ শ্রেণি থেকে গ্রুপ বা বিভাগ ভিত্তিক লেখাপড়া করার সুযোগ থাকবে।

আবদুল লতিফের আরেক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, বর্তমানে দেশে এমপিওভুক্ত মাদ্রাসার সংখ্যা ৭ হাজার ৬২৪টি এবং এমপিওবিহীন মাদ্রাসার সংখ্যা ১ হাজার ৯১২টি। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আরও ৫৫৬টি মাদ্রাসা এমপিওভুক্তির প্রক্রিয়াধীন আছে। এমপিওভুক্ত মাদ্রাসার ছাত্রসংখ্যা ৯ লাখ ৮৮ হাজার ৮১২ জন, ছাত্রী এক লাখ ১৮ হাজার ৫১ জন। এমপিওবিহীন মাদ্রাসায় ছাত্রসংখ্যা এক লাখ ১৩ হাজার ৭২৪ জন ও ছাত্রী এক লাখ ৮৭ হাজার ৮৯ জন।


এ ক্যটাগরির আরো খবর..