× Banner
সর্বশেষ
দুর্নীতির অভিযোগে আফাআউস এর মমতাজুলকে অপসারণ গর্ভবতীরাও হামের ঝুঁকিতে, সতর্ক থাকতে বললেন চিকিৎসকরা শিকলে বন্দি জীবন কাটছে বনলতার, নিরুপায় পরিবার  জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৌশলগত সমঝোতা সই বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৫০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার সংস্কৃতি কর্মীদের জন্য বিশেষ কল্যাণ কার্ড চালুর উদ্যোগ গ্রহণ করা হবে – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী শার্শায় ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার  আজ শুক্রবার (১৫ মে) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৫ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

মাদ্র্রাসা ছাত্রকে হত্যার দায় স্বীকার করলেন মা

admin
হালনাগাদ: শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১৬

সৈকত দত্ত, শরীয়তপুর থেকে ॥ শরীয়তপুরে মাদ্রাসার ছাত্র নাইম তালুকদারকে (১৪) হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে মা লুৎফা। জবানবন্দি গ্রহন শেষে আদালত লুৎফাকে কারাগারে প্রেরণ করেছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় এক প্রেস ব্রিফিং এ এমন কথা বললেন পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন।

পালং মডেল থানায় পুলিশের প্রেস ব্রিফিং থেকে জানা যায়, গত ১৫ নভেম্বর সকালে সদর উপজেলার দেওভোগ গ্রামের ডোবা থেকে মাদ্রাসা ছাত্র নাইম তালুকদারের অর্ধগলিত লাশ উদ্ধার করে পালং থানা পুলিশ। ৯ দিন নিখোঁজের পর লাশ উদ্ধার হয় কিন্তু পরিবারের পক্ষ থেকে কোন জিডি করা হয়নি। তাই পরিবারের প্রতি পুলিশের সন্দেহের নজর থাকে। এক পর্যায়ে নাইমের মা লুৎফাকে সন্দেহ হয় পুলিশের। বৃহস্পতিবার মা লুৎফাকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে হত্যার দায় স্বীকার করেছে লুৎফা। বিভিন্ন অপকর্মে অতিষ্ট হয়ে মারপিট করলে জ্ঞান হারায় নাইম। পরবর্তীতে দায় এড়াতে বস্তাবন্দি করে পাশের ডোবায় ফেলে দেয় মা লুৎফা।

শুক্রবার সকালে আদালতে অভিযুক্ত লুৎফা স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে। পরবর্তীতে লুৎফাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন বলেন, নাইম তালুকদার পরিবারের জন্য হুমকি স্বরুপ ছিল। এ বয়সে নাইম নেশা করতো। বাজে ছেলেদের সাথে আড্ডা করতো। রাতে বাড়ি ফিরতো না। ঢাকায় গিয়েও বাপের কাছে থাকতো না। বিদ্যালয়ে যেতো না পরে বকুল তলা মাদ্রাসায় ভর্তি করা হয়। কোন অবস্থাতেই কন্ট্রোলে আসে নাই নাইম। এক পর্যায়ে ছেলেকে শাসন করতে গিয়ে স্পর্শকাতর জায়গায় আঘাত লেগে অজ্ঞান হয় নাইম। পরে দায় এড়াতে বস্তাবন্দি করে ডোবায় ফেলে দেয়।


এ ক্যটাগরির আরো খবর..