× Banner
সর্বশেষ
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রীর সাথে যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রীর বৈঠক জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের পবিত্র প্রক্রিয়া – তথ্যমন্ত্রী চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর – সংস্কৃতিমন্ত্রী মাদারীপুরে ফুফুর সরলতার সুযোগে জমি লিখে নেওয়ার অভিযোগ বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

ডাসার (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরে ফুফুর সরলতার সুযোগে জমি লিখে নেওয়ার অভিযোগ

ACP
হালনাগাদ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
মাদারীপুরে ফুফুর সরলতার সুযোগে জমি লিখে নেওয়ার অভিযোগ

মাদারীপুরের ডাসারে এক বৃদ্ধা ফুফুর সরলতা ও অসুস্থতার সুযোগ নিয়ে ২৬.৩৫ শতাংশ পৈতৃক সম্পত্তি হেবাবিল এওয়াজ দলিলের মাধ্যমে আত্মসাতের অভিযোগ উঠেছে তাঁর চার ভাতিজার বিরুদ্ধে।
এ ঘটনায় দলিল বাতিলের আবেদন জানিয়ে ভুক্তভোগী খবিরন নেছা মাদারীপুরের কালকিনি সহকারী জজ আদালতে একটি দেওয়ানি মামলা দায়ের করেছেন।
মামলার আরজি সূত্রে জানা যায়, ডাসার উপজেলার ধুয়াসার গ্রামের মৃত মিনাউদ্দিন চৌকিদারের মেয়ে খবিরন নেছা একজন বৃদ্ধ ও দীর্ঘদিন ধরে অসুস্থ। তিনি পশ্চিম বালিগ্রাম মৌজার বি.আর.এস. ৭৭, ১৮৫ ও ৩৯৬ নম্বর খতিয়ানের বিভিন্ন দাগে মোট ২৬.৩৫ শতাংশ পৈতৃক সম্পত্তির মালিক এবং দীর্ঘদিন ধরে তা ভোগদখল করে আসছেন।
মামলায় বিবাদী করা হয়েছে তাঁর চার ভাতিজা—ইউসুফ চৌকিদার, ইউনুছ আলী চৌকিদার, মোহাম্মদ হেমায়েত হোসেন ও মো. এনায়েত হোসেনকে। তারা সবাই মৃত আব্দুল মন্নান চৌকিদারের ছেলে এবং পশ্চিম বনগ্রাম গ্রামের বাসিন্দা।
বাদীর অভিযোগ, পারিবারিক সম্পর্কের সুযোগ নিয়ে তাঁর দেখাশোনার আড়ালে বিবাদীরা প্রতারণার মাধ্যমে ২০১৯ সালের ২৯ জুলাই কালকিনি সাব-রেজিস্ট্রি অফিসে তাঁর নামে ৩৩৪৪ নম্বর একটি হেবাবিল এওয়াজ দলিল রেজিস্ট্রি করে নেয়। তবে তিনি দাবি করেন, ওই দলিল তিনি স্বেচ্ছায় সম্পাদন বা স্বাক্ষর করেননি।
আরজিতে উল্লেখ করা হয়েছে, ২০২৩ সালের ১ জুলাই বিবাদীরা ওই জমির মালিকানা দাবি করলে বিষয়টি তাঁর নজরে আসে। পরে ৫ জুলাই সাব-রেজিস্ট্রি অফিস থেকে দলিলের জাবেদা নকল সংগ্রহ করে তিনি জানতে পারেন যে, প্রতারণার মাধ্যমে দলিলটি সম্পাদন করা হয়েছে।
এছাড়া ওই দলিলের বিপরীতে কোনো আর্থিক লেনদেন হয়নি এবং জমির দখলও এখনো তাঁর কাছেই রয়েছে বলে তিনি দাবি করেন।
এ অবস্থায় খবিরন নেছা আদালতের কাছে ৩৩৪৪ নম্বর হেবাবিল এওয়াজ দলিলটি অবৈধ, বাতিল ও অকার্যকর ঘোষণা করার আবেদন জানিয়েছেন। পাশাপাশি মামলার খরচসহ আইন ও ন্যায়বিচারের ভিত্তিতে প্রয়োজনীয় ডিক্রি প্রার্থনা করেছেন। আদালত মামলাটি গ্রহণ করে পরবর্তী আইনি কার্যক্রম শুরু করেছেন।
ভুক্তভোগী খবিরন নেছা বলেন, “আমার বাবার ১৩ কড়া সম্পত্তি ছিল। আমাকে আধা কড়ার কথা বলে ভাইয়ের ছেলেরা সব সম্পত্তি নিয়ে গেছে। আমি আমার সম্পত্তি ফেরত চাই এবং সুষ্ঠু বিচার চাই।”
এ বিষয়ে অভিযুক্ত  ইউসুফ চৌকিদার জানান,সম্পত্তি নিয়ে আদালতে মামলা চলমান আছে।জায়গায় বিল্ডিংয়ের কাজ বন্ধ রয়েছে।আমরা লোকজন নিয়ে বসে মিমাংসা চাই।


এ ক্যটাগরির আরো খবর..