× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তিতে কোনো ধরনের গোপনীয়তা নেই – মা‌র্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপালা উইরাক্কোডির সাক্ষাৎ রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা – ফকির মাহবুব আনাম বেনাপোলে যাত্রী হয়রানি বন্ধে বন্দর পরিচালকের কঠোর হুঁশিয়ারি বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট – স্বাস্থ্য প্রতিমন্ত্রী মির্জা ফখরুলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতীয় সংসদে আলোচনা করে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে – ব্রিটিশ হাইকমিশনার সরকারি চাল পাচারের অভিযোগে ট্রাকসহ চাল জব্দ করলো ইউএনও শ্যামনগরে যৌথ অভিযানে কুরিয়ার অফিস থেকে আহরণ নিষিদ্ধ ২২৫০ কেজি শামুক আটক কুমিল্লা ডিভিশনাল ক্লাবের আত্মপ্রকাশ, আহ্বায়ক তামিজী ও সদস্যসচিব ড. ফোরকান

মাদারীপুরে ডিসির সই জালিয়াতি করে টাকা আত্মসাত

admin
হালনাগাদ: রবিবার, ১৬ অক্টোবর, ২০১৬

মেহেদী হাসান সোহাগ-মাদারীপুরঃ মাদারীপুর জেলা প্রশাসকের সই জালিয়াতি করে টাকা আত্মসাতের অভিযোগে রবিবার বিকালে দুদকের মামলায় ২ কর্মচারীকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।

মামলার বিবরণে জানা গেছে, অগ্রণী ব্যাংক মাদারীপুর শাখা থেকে মাদারীপুর জেলা প্রশাসকের সই জালিয়াতি করে ৪ লাখ ৪৭ হাজার টাকা আত্মসাত করা হয়।

এই অভিযোগে দুর্নীতি দমন কমিশন ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসির উদ্দিন আহমেদ গত ১৭ আগস্ট মাদারীপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় রবিবার জামিনের জন্য হাজিরা দিতে এলে আসামী আবু বাদশা মাতুব্বর এবং মিজানুর রহমানের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করা হয়।

আসামী আবু বাদশা মাতুব্বর এবং মিজানুর রহমান মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার অফিস সহকারী হিসেবে দায়িত্বপালনের সময় গত ২০১৪ সালের জুলাই থেকে ২০১৫ সালের আগস্ট মাসের মধ্যে বিভিন্ন সময় ৩টি চেকের সই জালিয়াতি করে ৪ লাখ ৪৭ হাজার টাকা আত্মসাত করে।

এই ঘটনায় জেলা প্রশাসক কার্যালয় থেকে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্তে সই জালিয়াতির বিষয়টি প্রমাণিত হওয়ায় দুদকের সিদ্ধান্তে গত ১৭ আগস্ট মাদারীপুর সদর থানায় মামলা হয়।

মাদারীপুুর কোট ইনেস্পেক্টর মো. শাহজাহান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আাসামীরা কোর্টে জামিনের আবেদন করলে বিচারক জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..