× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি

ACP
হালনাগাদ: রবিবার, ২৬ জুলাই, ২০২৬
মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি
মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি

মাদারীপুরে কাজ না করে পুরো প্রকল্পের টাকা আত্মসাতের ঘটনায় গণমাধ্যমে খবর প্রারের পর ঘটনাস্থল পরিদর্শণ করেছেন স্থানীয় সংসদ সদস্য।

রোববার (২৬ জুলাই) সকালে সদর উপজেলার খাগদী এলাকার আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রের প্রকল্প পরিচালকের কার্যালয়ে যান মাদারীপুর-০২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। এ সময় তিনি প্রতিষ্ঠানের নানা অনিয়ম নিয়ে কথা বলেন।

যাছাই-বাছাই করেন প্রয়োজনীয় নথিপত্র। শিগগিরই ২০২৪-২৫ অর্থ বছরে সরকারের দেয়া ৬ লাখ টাকা বরাদ্দে মাদারীপুর আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রের ভেতর গবেষণা শেড নির্মানের করতে নির্দেশন প্রদান করেন তিনি। এর আগে শনিবার আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রের ভেতর গবেষণা শেড নির্মাণ নিয়ে খবর প্রচার হয় গণমাধ্যমে। সেখানে বলা হয়, দুই বছর আগে কাজের মেয়াদ শেষ হলেও এখনো নির্মাণ হয়নি গবেষণা শেড।

কোন প্রকার কাজ না করেই প্রকল্পের পুরো টাকা উত্তোলন করে আত্মসাতের অভিযোগ উঠেছে প্রকল্প পরিচালক ডা. সেলিম আহম্মেদ, হিসাব সংরক্ষণ কর্মকর্তা নাহিদা আক্তারসহ ৫ জনের বিরুদ্ধে। যা নিয়ে পুরো জেলাজুড়ে শুরু হয় সমলোচনা।

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া জানান, ভূমি অধিগ্রহন জটিলতায় গবেষণা শেড নির্মাণ করা সম্ভব হয়নি বলে কর্মকর্তাদের দাবি। তাদেরকে বলা হয়েছে জটিলতা কাটিয়ে দ্রুত এই শেড নির্মাণ করতে। তা না হলে আইন অনুযায়ি প্রয়োজনীয় ব্যবস্থা প্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..