× Banner
সর্বশেষ
রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন, ভোটার তালিকার অপেক্ষায় ইসি রাষ্ট্রপতি নির্বাচনে সম্পূর্ণ প্রস্তুত নির্বাচন কমিশন – সিইসি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে রিট খারিজ বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস মোদির ফেসবুক ভিডিও ব্লক করে মেটা বললো, ‘কারিগরি ত্রুটি’ আনুষ্ঠানিক ভাবে বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচন ; স্পিকারের সঙ্গে আলোচনা করতে সংসদে প্রধান নির্বাচন কমিশনার দেশজুড়ে অপরাধ দমনে অভিযান জোরদার দেশের বাজারে স্বর্ণের দামে পতন ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

ডাসার(মাদারীপুর) প্রতিনিধি 

মাদারীপুরে চলন্ত যাত্রীবাহী বাসে আগুন নিহত-১

ACP
হালনাগাদ: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
চলন্ত বাসে আগুন নিহত-১

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে  যাত্রীবাহী চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসটি আগুনে পুড়ে গেছে। অল্পের জন্য রক্ষা পেয়েছেন চালকসহ অন্তত ২৫ জন যাত্রী।এ সময় এক যাত্রী লাফ দিতে গিয়ে চাকার তলে পড়ে নিহত হয়েছেন।তবে এ ঘটনায় ঘন্টাখানেক যানজট সৃষ্টি হয়েছিল।
আজ রোববার (১২ এপ্রিল)  বিকেলে ডাসার উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালপুর  ইউনিয়নের মেলকাই এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসা সাকুরা পরিবহন   নামের একটি বাসে গোপালপুর ইউনিয়নের  মেলকাই এলাকায় হঠাৎ আগুন ধরে যায়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাসটি পুড়ে যায়। এর আগেই চালকসহ যাত্রীরা বাস থেকে নিরাপদে নেমে যান।এদিকে এক যাত্রী লাফ দিতে গিয়ে চাক্কার নিচে পড়ে আগুনে পুড়ে মারা যান। তবে ফায়ার সার্ভিস কর্মীদের ধারণা  ইঞ্জিন থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী  অটোরিকশার চালক নাজমুল ইসলাম বলেন, ‘পাথুরিয়া পার বাজার স্ট্যান্ড অতিক্রম করার পর বাসটির ইঞ্জিনের নিচ থেকে ধোঁয়া বের হতে থাকে। বিষয়টি টের পেয়ে চালক দ্রুত বাসটি মহাসড়কের মেলকাই এলাকার মহাসড়কের পাশে থামান। সঙ্গে সঙ্গে যাত্রীরা বাস থেকে নেমে পড়েন। এর পরপরই আগুন দাউ দাউ করে বাসের ভেতরে–বাইরে ছড়িয়ে পড়ে।’একজন মারা গেছে।
ডাসার ও কালকিনি  ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা খোকন জমাদার বলেন, ‘খবর পেয়ে দ্রুত আমরা ঘটনাস্থলে যাই। আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ধারণা করা হচ্ছে, বাসটির ব্যাটারির শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’আগুনে বাস পুড়ে গেছে। একজন যাত্রি লাভ দিতে গিয়ে নিচে পড়ে মারা গিয়েছে। একজনের অবস্থা আশংকাজনক।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, বাসটিতে ২৫ জনের মতো যাত্রী ছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গেই তাঁরা দ্রুত নেমে যেতে সক্ষম হন। তবে একজনের  প্রাণহানি  ঘটনা ঘটেছে। আগুনে বাসটি পুড়ে ভস্মীভূত হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..