× Banner
সর্বশেষ
আমেরিকায় চার বছরের বেশি থাকতে পারবে না বিদেশি শিক্ষার্থীরা ক্লাইমেট অ্যাকশন ফোরামের জাতীয় কার্যনির্বাহী কমিটি গঠন বাংলাদেশের উন্নয়ন অভিজ্ঞতা বৈশ্বিক পরিসরে তুলে ধরার অঙ্গীকার ইউএনএফপিএর স্পেনকে নিয়ে উদ্বেগ, দুই তারকা খেলোয়াড় আহত দেশের বিভিন্ন জেলায় প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম বিশ্বকাপ ফাইনালের প্রধান রেফারি যিনি হচ্ছেন একসঙ্গে আত্মহত্যা সিদ্ধান্ত নিয়ে নদীতে ঝাঁপ দিলেন তরুণ, ফিরে এলেন তরুণী তিন বছরে সব কৃষক পাবেন ‘কৃষক কার্ড’ – কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী সংবিধান সংস্কার নয়, সংশোধন চায় বিএনপি – মির্জা ফখরুল মধুখালীতে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

মাদারীপুরের ১৫ ইউনিয়নে সরব হয়ে উঠছে প্রার্থী-ভোটাররা

admin
হালনাগাদ: শুক্রবার, ২৫ মার্চ, ২০১৬

মাদারীপুর প্রতিনিধিঃ দ্বিতীয় দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর সদরের ১৫টি ইউনিয়নের গ্রামগঞ্জে সরব হয়ে উঠেছেন প্রার্থী ও ভোটাররা। প্রার্থীরা উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে।

আওয়ামী লীগ প্রার্থীরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী হলেও হুমকিসহ নানা অনিয়মের অভিযোগ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের। অবশ্য আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন জেলার নির্বাচন কর্মকর্তা।

৩১ মার্চ দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর সদর উপজেলার ১৫টি ইউনিয়নে প্রার্থীরা দিন-রাত চষে বেড়াচ্ছেন ইউনিয়নের পাড়া-মহল্লাসহ অলিগলি। দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি।

প্রার্থীদের পক্ষে প্রচারণায় নেমেছেন শিশু-কিশোরসহ সব বয়সের মানুষ। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আওয়ামী লীগ প্রার্থীরা। তবে ভোট কারচুপি, হুমকিসহ নানা অভিযোগ রয়েছে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের। তবে, ভোটাররা খুঁজছেন সৎ ও যোগ্য প্রার্থী।

অবশ্য, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পেলে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের ২ জন প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ায় বাকি ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন ৩২ জন। আর মেম্বার পদে অংশ নিচ্ছেন ৪৯৫ জন প্রার্থী।


এ ক্যটাগরির আরো খবর..