× Banner
সর্বশেষ
চোর অপবাদে চোখ উপড়ে ফেলার ৭ মাস: ৯ সন্তান নিয়ে মানবেতর জীবনে জাকির সেহরিতে খাবারের সময় গলায় ভাত আটকে কৃষকের মৃত্যু নড়াইলে ট্রেনে কাটা পড়ে একজন নিহত কিডনি সুস্থ রাখতে আপনার কী খাওয়া উচিত? ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে – পানিসম্পদ মন্ত্রী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু নিয়ে জাপানের সঙ্গে ইতিবাচক আলোচনা উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে সাতবারের এমপি ও তিনবারের মন্ত্রী স্পিকার মেজর হাফিজ, ছিলেন মুক্তিযোদ্ধাও গণপরিবহনে ১৫ মার্চ থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে – সড়কমন্ত্রী মির্জা আব্বাসের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি

মাঠে নেমে কৃষকদের কথা শুনলেন গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ফারুক ফকির

Kishori
হালনাগাদ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
পরিষদের এমপি প্রার্থী ফারুক ফকির

চলমান কৃষি মৌসুমের বাস্তব পরিস্থিতি সরেজমিনে জানতে মাঠে নেমে কৃষকদের সঙ্গে মতবিনিময় করেছেন গণঅধিকার পরিষদের ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও সালথা উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি ফারুক ফকির।

বুধবার (১৭ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি সালথা উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষি এলাকায় ঘুরে কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলেন। এ সময় উৎপাদন ব্যয়, সার ও বীজের প্রাপ্যতা, আবহাওয়া পরিস্থিতি, শ্রমিক সংকট এবং কৃষিপণ্যের বিপণন ও ন্যায্যমূল্য নিয়ে কৃষকদের অভিজ্ঞতা ও মতামত শোনেন।

মতবিনিময়কালে কৃষকেরা ফার্মার্স কার্ডের ব্যবহার, সরকারি সহায়তা প্রাপ্তি, মৌসুমি চ্যালেঞ্জ এবং বাজার ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এসব বিষয়ে তথ্য সংগ্রহ করে মাঠপর্যায়ের বাস্তব অবস্থা পর্যালোচনার আশ্বাস দেন ফারুক ফকির।

এ বিষয়ে তিনি বলেন, “সালথা-নগরকান্দা অঞ্চল একটি গুরুত্বপূর্ণ কৃষিপণ্য উৎপাদন এলাকা। কৃষকদের প্রকৃত সমস্যা জানতে সরাসরি মাঠে আসা জরুরি। এভাবে মতবিনিময়ের মাধ্যমে উৎপাদন ও বিপণনসংক্রান্ত সংকট চিহ্নিত করে কার্যকর সমাধানের পথ তৈরি করা সম্ভব।”

কৃষকদের সঙ্গে সরাসরি মাঠে গিয়ে মতবিনিময়ের এই উদ্যোগকে স্থানীয়ভাবে ইতিবাচক হিসেবে দেখছেন অনেকে। তাদের মতে, মাঠপর্যায়ে সরাসরি যোগাযোগের ফলে কৃষকদের বাস্তব সমস্যা তুলে ধরা সহজ হচ্ছে এবং তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিগোচর করার সুযোগ তৈরি হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..