× Banner
সর্বশেষ
বাংলাদেশের প্রথম বারের মতো তৈরি হতে যাচ্ছে ক্যাবল-স্টেইড সেতু আজ জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস কর্মসংস্থানের জন্য ধারাবাহিক জিডিপি প্রবৃদ্ধি বজায় রাখা অপরিহার্য -শিল্পমন্ত্রী তেলবাহী জাহাজ থেকে ফি আদায় অবিলম্বে বন্ধ করতে হবে -ট্রাম্প আজ থেকেই সংরক্ষিত নারী আসনের বিএনপির মনোনয়ন ফরম বিক্রি ১৫ দিনের যুদ্ধবিরতিতে হরমুজে টোল নির্ধারণ ইরানের আজ ১০ এপ্রিল (২৬ চৈত্র ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ চৈত্র শুক্রবার (১০ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থীদের জয় হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত -ধর্মমন্ত্রী

মাগুরায় ৮ দলীয় বিজয় দিবস ভলিবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা

admin
হালনাগাদ: সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫

মাগুরা থেকে আব্দুস সালেক মুন্না মাগুরা প্রতিনিধি: মাগুরায়  গতকাল সোমবার  স্থানীয় নোমানী ময়দানে  ৮ দলীয়  বিজয় দিবস ভলিবল টূর্ণামেন্টের  ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে ।

মাগুরা খেলোয়াড় কল্যাণ সমিতি এ ভলিবল টূর্ণামেন্টের   আয়োজন করে । দিনব্যাপী এ ভলিবল টূর্ণামেন্টে প্রথমে সকালে সেমিফাইনাল খেলায় অংশ নেয়  শ্রীপুরের নোহাটা দিলরুবা ক্লাব ও  ঝিনাইদহের তাসলিমা একাডেমী ভলিবল একাদশ ।

ভলিবল টূর্ণামেন্টের তুমুল প্রতিদ্বন্দিতায়  ফাইনাল খেলায় ঝিনাইদহ তাসলিমা একাডেমী   মাগুরা নোমানী ময়দান ভলিবল একাদশ   দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে । টূর্ণামেন্টে     ম্যান অব দ্যা ম্যাচ ঝিনাইদহ তাসলিমা একাডেমী   খেলোয়াড় আশরাফুল ইসলাম ও ম্যান অব দ্যা টূর্ণামেন্ট    মাগুরা নোমানী ময়দান ভলিবল একাদশের খেলোয়াড় মিনারুল ইসলাম নির্বাচিত হয় ।  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত সহকারি সচিব মো:  সাইফুজ্জামান শিখর ।

জেলা পরিষদের প্রশাসক এ্যাড.সৈয়দ শরিফুল ইসলাম  অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলকে ট্রফি  প্রদান । এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি তানজেল হোসেন খান , জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পংকজ কুমার কুন্ডু , , সদর  উপজেলার চেয়ারম্যান রস্তম আলী , বিজয় দিবস ভলিবল টূর্ণামেন্টের আহবায়ক মো: আনিসুর রহমান খোকন ও ক্রীড়া সংগঠক বারিক আনজাম বারকি  প্রমুখ । টূর্ণামেন্টের  ঝিনাইদহ, শ্রীপুর , মহম্মদপুর ও মাগুরা সদর উপজেলার ৮ টি দল অংশ নেয় । টূর্ণামেন্টের  খেলা পরিচালনা করেন মো: আক্কআস আলী । খেলা ধারা বিবরণী প্রকাশ করেন জেলা ক্রীড়া সংস্থার প্রশিক্ষক সাদ্দাম হোসেন গোর্কী । খেলার সার্বিক দায়িত্বে ছিলেন খান মোনায়েম হোসেন ,অরুন কুমার , বিপু, মিন্টু,নান্টু প্রমুখ ।


এ ক্যটাগরির আরো খবর..