× Banner
সর্বশেষ
আজ বুধবার (১৮ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ চৈত্র বুধবার (১৮ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নবীগঞ্জ পৌরসভার কানাইপুর মাঠে ত্রয়োদশী তিথিতে ঐতিহ্যবাহী বারুনী মেলা অনুষ্টিত দেশে ধর্ষণ প্রতিরোধ ও বিচার জোরদারে বিশেষ উদ্যোগের সিদ্ধান্ত বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ডে ৪০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন যুবদল নেতা পিন্টু বিচার বিভাগ শক্তিশালী করতে ইউএনডিপি-নরওয়ের চুক্তি সই বিদ্যালয়ে লটারি পদ্ধতিতে ভর্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি ঈদ-উল-ফিতর সৌহার্দ্য ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে বাড়তি ভাড়া না থাকায় এবারের ঈদ যাত্রায় মানুষ আনন্দিত -সেতু মন্ত্রী ঈদযাত্রায় ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত

মাগুরায় সড়ক দূঘটনায় এক কলেজ ছাত্র নিহত

admin
হালনাগাদ: রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৭

মাগুরা প্রতিনিধি  : মাগুরায় সড়ক দূঘটনায় এক কলেজ ছাত্র নিহত হয়েছে। নিহত কলেজ ছাত্রের নাম বিশ্বজিৎ বিশ্বাস। সে মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অনার্সের একাউন্ট বিষয়ের প্রথম বিভাগের ছাত্র।

প্রত্যক্ষদর্শিরা জানায়, আজ রবিবার দুপুরের দিকে বিশ্বজিৎ তার বন্ধু দিপ্ত বিশ্বাসকে সঙ্গে নিয়ে পুলিশ লাইনের সামনে একজন শিক্ষকের বাড়িতে যাচ্ছিল বাইসাইকেল যোগে । পথে মাগুরা ষ্টেডিয়াম গেটের সামনে মাগুরা শ্রীপুর সড়কের আদর্শপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত্রগামী ট্রাক তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। আহত বিশ্বজিৎকে  মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয়।

নিহত বিশ্বজিৎ বিশ্বাস এর সহপাঠি দিপ্ত বিশ্বাস জানায়, নিহত বিশ্বজিৎ এর বাড়ি মাগুরা সদর উপজেলার বেঙ্গাবেরইল গ্রামে। তার বাবা নাম বিবেক বিশ্বাস।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজমল হুদা জানান, ঘাতক ট্রাক এবং চালককে আটক করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..