মাগুরায় যথাযথ মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মাগুরা প্রতিনিধি : মাগুরায় আজ মঙ্গলবার  যথাযথ মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক  মাতৃভাষা দিবস  পালিত  হয়েছে ।

এ উপলক্ষে জেলা  প্রশাসন ,মাগুরা নানা  কর্মসূচী গ্রহন  করে । কর্মসূচীর  মধ্যে ছিল  প্রথম প্রহরে   পুষ্পস্তবক অর্পন, সূর্যোদয়ের  সাথে  সাথে  জাতীয় পতাকা অর্ধনমিত , ভোরে  প্রভাত ফেরি , শিশুদের সুন্দর  হাতের লেখা ও  চিত্রাংকন  প্রতিযোগিতা  ও আলোচনা সভা । মঙ্গলবার  প্রথম প্রহরে ১২ টা ১  মিনিটে মাগুরা  সরকারি কলেজের শহীদ মিনারে জেলা প্রশাসন ,পুলিশ প্রশাসন , জেলা আওয়ামীলীগ , মাগুরা পৌরসভা , স্বেচ্ছাসেবক লীগ , কৃষকলীগ , শ্রমিকলীগ ,ছাত্রলীগ, যুবলীগ, জেলা  জাতীয় পার্টি , মাগুরা প্রেসক্লাব , জেলা আইনজীবী  সমিতি ,মাগুরা সমাজ কল্যাণ সংসদ, বিভিন্ন সরকারি অফিস , শহরের  বিভিন্ন   শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক  বিভিন্ন  সংগঠন ,ক্লাব , সংঘ , সমিতি ,স্বেচ্ছাসেবী সংগঠন  পুষ্পস্তবক অর্পন করে ।

সকাল  ৭ টাই  জেলা  প্রশাসনের  আয়োজনে  প্রভাত ফেরি শহরের  প্রধান  প্রধান  সড়ক প্রদক্ষিণ  করে ।  প্রভাত ফেরিতে জেলা  প্রশাসক  মাহবুবর  রহমান ,পুলিশ  সুপার  মুনিবুর  রহমান , সদর  উপজেলা চেয়ারম্যান  রস্তম  আলী সহ   অংশ নেয়  শহরের  বিভিন্ন  শিক্ষা  প্রতিষ্ঠানের শিক্ষাথীরা ।

তাছাড়া  ১৮ফেব্রুয়ারি থেকে  শহরের  আতর আলী  গনগ্রন্থাগারে একুশে  বই মেলা শুরু  হয়েছে । প্রতিদিন  বইমেলা চত্বরে  চলচ্চিত্র  প্রদর্শনী  ও  সাংস্কৃতিক  অনুষ্ঠান  পরিবেশিত  হচ্ছে ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।