× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তিতে কোনো ধরনের গোপনীয়তা নেই – মা‌র্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপালা উইরাক্কোডির সাক্ষাৎ রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা – ফকির মাহবুব আনাম বেনাপোলে যাত্রী হয়রানি বন্ধে বন্দর পরিচালকের কঠোর হুঁশিয়ারি বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট – স্বাস্থ্য প্রতিমন্ত্রী মির্জা ফখরুলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতীয় সংসদে আলোচনা করে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে – ব্রিটিশ হাইকমিশনার সরকারি চাল পাচারের অভিযোগে ট্রাকসহ চাল জব্দ করলো ইউএনও শ্যামনগরে যৌথ অভিযানে কুরিয়ার অফিস থেকে আহরণ নিষিদ্ধ ২২৫০ কেজি শামুক আটক কুমিল্লা ডিভিশনাল ক্লাবের আত্মপ্রকাশ, আহ্বায়ক তামিজী ও সদস্যসচিব ড. ফোরকান

মাগুরায় ভাই ভাতিজার হামলায় মুক্তিযোদ্ধার মৃত্যু

admin
হালনাগাদ: শনিবার, ১৯ আগস্ট, ২০১৭

মাগুরা প্রতিনিধি ॥ মাগুরার শ্রীপুর উপজেলার নবগ্রামে জমি জমার বিরোধের জের ধরে ভাই ও ভাতিজার হামলায় ওয়াজেদ বিশ্বাস (৬৭) নামে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার রাতে তার ওপর এ হামলার ঘটনা ঘটে ও মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়।

শ্রীপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম জানান, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে বুধবার রাতে ৬৭ বছর বয়সী মুক্তিযোদ্ধা ওয়াজেদ বিশ্বাসের ওপর হামলা চালায় তার ভাই রায়হান বিশ্বাস ও ভাতিজা কওসার বিশ্বাস। হামলায় মুক্তিযোদ্ধা ওয়াজেদ বিশ্বাস মাথায় অঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন। ঘটনার পরপরই আহত অবস্থায় তাকে শ্রীপুরের দারিয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পরে শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার রাত ৩ টার দিকে মাগুরা সদর হাসপাতালে নেয়া হলে সেখানে শনিবার ভোরে তার মৃত্যু হয়। হামলার ঘটনায় বুধবার তাৎক্ষনিকভাবে অভিযুক্ত রায়হান বিশ্বাস ও কাওছারকে আটক করে শ্রীপুর থানা পুলিশ । বর্তমানে তারা জেল হাজতে রয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..