× Banner
সর্বশেষ
হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারির সঙ্গে বাংলাদে‌শি দূতের সাক্ষাৎ ঠাকুরগাঁওয়ে ‘ফুয়েল কার্ড’ নিতেও দীর্ঘ লাইন, বাড়ছে ভোগান্তি যুদ্ধ শেষ হলে হরমুজ প্রণালী স্বাভাবিকভাবে খুলে যাবে – ডনাল্ড ট্রাম্প ৫০ কোটি টাকার ঘুষ প্রস্তাবকারীদের নাম প্রকাশে আমির হামজাকে আইনি নোটিশ আজ নতুন দাম ঘোষণা হবে এলপিজির আজ ২ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংসদ থেকে ওয়াক আউট করেছি এবার রাজপথে আন্দোলন -জামায়াতে আমীর আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী

মাগুরায় জাতীয় মহিলা সংস্থার সনদ বিতরণ ও পিঠাপুলি উৎসব

admin
হালনাগাদ: রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৬

মাগুরা প্রতিনিধি: জাতীয় মহিলা সংস্থা মাগুরার কার্যালয়ে গতকাল শনিবার কম্পিউটার প্রশিক্ষণ ফ্রিল্যাংন্সিং কর্মশালার সনদ বিতরণ ও পিঠাপুলি উৎসবের আয়োজন করা হয়।

জাতীয় মহিলা সংস্থা মাগুরা এ সনদ বিতরণ ও পিঠাপুলি উৎসবের আয়োজন করে। অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রনালয়ের সাবেক সচিব নজরুল ইসলাম খান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কম্পিউটারে প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ ও পিঠাপুলির কেক কেটে উদ্বোধন করেন।

অনুষ্ঠানে জাতীয় মহিলা সংস্থা মাগুরা শাখার চেয়ারম্যান নাজমা পারভিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শাহাজ উদ্দিন, এনডিসি মোঃ রবিউল হাসান প্রমুখ। এ সময় জাতীয় মহিলা সংস্থার মাগুরা শাখার সদস্য লায়লা কানিজ বানু, নির্বাহী অফিসার মোঃ আজমল হোসেন, সহকারি প্রোগামার মোঃ শাফিন উদ্দিন ও জেলা ব্র্যাক প্রতিনিধি রোকেয়া বেগম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলা ভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্পের ৪০ জন শিক্ষার্থীর মাঝে সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক, সুধীজন সাংবাদিকসহ বিভিন্ন গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন। শেষে প্রধান অতিথি কম্পিউটার ল্যাব ঘুরে দেখেন ও শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করেন।


এ ক্যটাগরির আরো খবর..