× Banner
সর্বশেষ
দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উপদ্রুত এলাকায়  আশ্রয় ও ত্রাণ কার্যক্রম বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি

মাগুরায় চিকিৎসা বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলা বিষয়ে সভা

admin
হালনাগাদ: বুধবার, ১১ মে, ২০১৬

মাগুরা প্রতিনিধি: মাগুরায় চিকিৎসা বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলা বিষয়ে গতকাল বুধবার কলেজ পাড়া আরডিসি কার্যালয়ে স্থানীয় জনগোষ্ঠীর সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আর্টিকেল-১৯ ঢাকার সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংস্থা রুরাল ডেভেলপমেন্ট কনসার্ন (আরডিসি) এ সভার আয়োজন করে। সভায় আরডিসির নির্বাহী পরিচালক লায়লা কানিজ বানুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় মহিলা সংস্থা মাগুরা জেলা শাখার চেয়ারম্যান নাজমা পারভীন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ব্রাকের সমন্বয় কারী রোকেয়া বেগম, প্রভাষক তানভীর রহমান উজ্জল, এ্যাড: ওয়াজেদা সিদ্দিকী, কাউন্সিলর আবু রেজা এহিয়া নান্টু, মহিলা কাউন্সিলর মনিরা খাতুন প্রমুখ সভায় প্রত্যেক বক্তা চিকিৎসা বর্জ্য যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

তাছাড়া এই চিকিৎসা বর্জ্য যেখানে সেখানে ফেলার ফলে পানির উৎসে ব্যাপকভাবে দূষণ হচ্ছে বলে আলোচনা করেন। এ ব্যাপারে পৌর কর্তৃপক্ষের কাছে দূরত্ব ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবী জানান। অনুষ্ঠানে অবসর প্রাপ্ত সরকারী কর্মকর্তা, শিক্ষক, এনজিও প্রতিনিধি, নারী নেত্রী সহ সুধিজন অংশ নেয়।


এ ক্যটাগরির আরো খবর..