× Banner
সর্বশেষ
বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

মাগুরায় আর্ন্তজাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস উপলক্ষে মানববন্ধন ও সমাবেশ

admin
হালনাগাদ: সোমবার, ২১ মার্চ, ২০১৬

মাগুরা প্রতিনিধিঃ জাতি ধর্ম বর্ণ শ্রেণী বয়স পেশা নির্বিশেষে সকল জনগণের মর্যাদাপূর্ণ অধিকার প্রতিষ্ঠাসহ ৮ দফা দাবীতে সোমবার মাগুরায় আর্ন্তজার্তিক বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার দুপুরে শহরের এম আর রোড এ জেলা প্রশাসক এর কার্যালয়ের সামনে মানবন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন মাগুরা জেলা শাখা ও দলিত সমাজ কল্যাণ ফাউন্ডেশন এ যৌথ উদ্দোগে এ মানবন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়। ঘন্টা ব্যাপী এ মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিডিইআরএম এর কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মুকুল শিকদার, জেলা এনজিও কো-অর্ডিনেটর আব্দুল হালিম, ইসাডোর নির্বাহী পরিচালক আবু ইমাম মোঃ বাকের, দলিত সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা কাজী তাসুকুজ্জামান, জেলা বিডিইআরএম সভাপতি বলরাম বসাক, দলিত সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস মন্টু, মাল্টি উইংস এর নির্বাহী পরিচালক শহিদুল ইসলাম, চিত্র শিল্পী আব্দুল আজিজ, মাগুরা আদি বানিয়াজ সমাজ কল্যাণ সমিতির সভাপতি হীরা লাল কর্মকার, সাধারণ সম্পাদক সুবোধ বাগদী ও বাংলাদেশ দলিত পরিষদের জেলা সভাপতি স্বপন কুমার দাস। সভায় প্রত্যেক বক্তা আই কমিশন কর্তৃক সুপারিশ কৃত বৈষম্য বিলোপ আইন-২০১৪ প্রণয়ন, সকল মহানগরী ও পৌরসভাসমূহে দুলিত জনগোষ্ঠীর আবাসন, দলিত শিক্ষার্থীদের উপবৃত্তি সরকারী বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি কোঠা ও সরকারী চাকুরীতে দলিত জন গোষ্ঠীর জন্য কোঠা পরিবর্তন করতে নানা সুপারিশ জানানো হয়। মানববন্ধন এ জেলার বিভিন্ন ক্ষুদ্র নৃতাত্তিক, প্রান্তিক দলিত, হরিজন ও আদিবাসি সম্প্রদায় ভুক্ত প্রায় ১শতাধিক সদস্যরা অংশ নেয়।


এ ক্যটাগরির আরো খবর..