× Banner
সর্বশেষ
মেহেন্দীগঞ্জে উদ্ধার হওয়া ২৮টি বেওয়ারিশ গরু নিলামে বিক্রি সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে সরকার – বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জুলাই শহীদ-আহতদের পরিবারকে সুখবর দিলেন ভূমিমন্ত্রী নড়াইলে জাল দলিলে নামজারি ভূমি অফিসের নায়েবদের ভয়াবহ জালিয়াতি  পাইকগাছায় গাজাসহ আটক এক জনের ৬ মাসের কারাদণ্ড পাইকগাছায় আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের নামে কৃষি ক্যাম্পাসের নামকরণের দাবিতে স্মারকলিপি ১৭ বছরে একটি সরকার ক্ষমতায় থেকে লুটপট করে বাংলাদেশ থেকে ২৯ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে -এসএম জিলানী  গরের বাংলাদেশ সফরের সমাপ্তি, সম্পর্ক জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত

মহা শিবরাত্রি আজ, জেনে নিন পুজার বিঁধি

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/shiv-ratree.jpg

আজ মহা শিবরাত্রি। শিবরাত্রি হল শিব ও শক্তির সমন্বয়। পুরুষ ও নারীর শক্তি যা বিশ্ব-ব্রহ্মান্ডের ভারসাম্যকে রক্ষা করে চলেছে। দক্ষিণের দৃক পঞ্চং অনুযায়ী মাঘ মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথি ‘‌মহা শিবরাত্রি‘‌ নামে পরিচিত। তবে উত্তর ভারতের ক্যালেন্ডার অনুযায়ী, মাসিক শিবরাত্রি ফাল্গুন মাসে হয়, যা মহা শিবরাত্রি নামে পরিচিত। যদিও এই উৎসব একই দিনে পালন করা হয়। এইদিন শিব ও পার্বতীর মিলন হয়েছিল বলে হিন্দুদের বিশ্বাস।
এই দিনে নারী পুরুষ নির্বিশেষে শিবলিঙ্গে জল, দুধ ঢালে। ‘লিঙ্গ’ শব্দের অর্থ হল ‘বাস’ মানে, বাসস্থান। অর্থাত্‍ শিবঠাকুর যেখানে বাস করেন বা বিরাজ করেন, সেটাই আসলে ‘শিবলিঙ্গ’!
এ বছর ২০২১ সালে  শিবরাত্রি ১১ মার্চ, বৃহস্পতিবার। ১১ মার্চ দুপুর ২টো ৩৯ মিনিটে চতুর্দশী তিথি শুরু হবে এবং ১২ মার্চ দুপুর ৩টে ২ মিনিটে তা শেষ হবে।
শিবরাত্রির উপোস শুধু ভগবানের আশীর্বাদ পাওয়ার জন্য নয় নিজের প্রতি আত্মনিয়ন্ত্রণের জন্য জরুরি।
পুজোর আগে স্নান জরুরি শিবরাত্রির দিন ভক্তদের পুজোর আগে সন্ধ্যায় আরও একবার স্নান করা জরুরি। শিব পুজো রাতে হয় এবং স্নানের পর ভক্ত ওইদিন উপোস ভাঙতে পারেন।
দৃক পঞ্চং অনুযায়ী, ভক্তরা সূর্য ওঠার পর ও চতুর্দশী শেষ হওয়ার মাঝে উপোস ভাঙতে পারেন। শিবপুজোর চার প্রহরের নিয়ম শিবপুজোর চার প্রহরের নিয়ম বিশ্বাস, শিবরাত্রিতে যথাযথ নিয়ম মেনে বিল্বপত্র সহযোগে পুজো করলে ভগবান তুষ্ট হন। পূজা পদ্ধতি অনুযায়ী, রাত্রে চার প্রহরে চারবার পুজো করতে হয় শিবলিঙ্গে। মতান্তরে, চার প্রহরে চারবার পুজো করতে কেউ অক্ষম হলে প্রথম প্রহরেই পরপর চারবার শিবপূজা করে নেওয়া যেতে পারে। প্রথম প্রহরে দুধ দিয়ে স্নানের নিয়ম রয়েছে। দ্বিতীয় প্রহরে দধি দিয়ে স্নানের নিয়ম। তৃতীয় প্রহরে ঘি দিয়ে স্নানের নিয়ম চতুর্থ প্রহরে মধু দিয়ে স্নানের নিয়ম শিবরাত্রি ব্রতকথা শুনতে হয় পূজা শেষে।


এ ক্যটাগরির আরো খবর..