× Banner
সর্বশেষ
মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনে চিকিৎসকদের কাজ করতে হবে: প্রধানমন্ত্রী জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস অর্থ অভাবে বারান্দায় পড়ে থাকা লতিফ সরদারের পাশে পাইকগাছা ইউএনও সংবাদ প্রকাশের পরও ঘুম ভাঙেনি কর্তৃপক্ষের; পাইকগাছায় সাড়ে চার কিলোমিটার সড়কে চরম দুর্ভোগ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার – প্রাণিসম্পদ মন্ত্রী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি প্রেম মানতে না পারায় মেয়েকে লাঠির আঘাতে হত্যা উপজেলা-জেলা হাসপাতালকে আরও সক্ষম করা হচ্ছে: প্রধানমন্ত্রী টানা বৃষ্টি, বন্যা ও পাহাড়ধসে চট্টগ্রাম বিভাগে মৃত বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত প্রায় ৯.৩ লাখ মানুষ ঢামেকের ৮০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, তুললেন সেলফি

আবু নাসের, ফরিদপুর ব্যুরো

ভাঙ্গায় জাকের পার্টির মিশন সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
জাকের পার্টির মিশন সভা ও ইফতার মাহফিল

বিশ্বওলী খাজাবাবা শাহসুফি ফরিদপুরী (কুঃছেঃআঃ) কেবলাজান ছাহেবের মহা পবিত্র বিশ্ব ফাতেহা শরীফ উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গায় জাকের পার্টির মিশন সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে ভাঙ্গা উপজেলা পুকুরিয়া বিদ্যালয়ে এ মিশন সভার আয়োজন করেন উপজেলা জাকের পার্টি।
ভাঙ্গা উপজেলা জাকের পার্টির সভাপতি মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে মিশন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি মোঃ মশিউর রহমান জাদু মিয়া। বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন, জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক আজিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রওশন আলী ভুইয়া।
উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক বায়েজিদুর রহমানের সঞ্চালনায় এসময় উপজেলা ও ইউনিয়ন জাকের পার্টির নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে জাদু মিয়া বলেন, জাকের পার্টি শান্তির পার্টি। জাকের পার্টি সহিংসতা ও অন্যায় অপরাধ পছন্দ করে না।
তিনি আরো বলেন, জাকের পার্টির চেয়ারম্যান  আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী সাহেবের দিক-নির্দেশনা মাথায় নিয়ে আমাদের কাজ করতে হবে। জাকের পার্টির পতাকাতলে সবাইকে এক্যবদ্ধ থাকতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..