× Banner
সর্বশেষ
বগুড়ায় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন ঝিকরগাছায় সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ESCAP মঞ্চে বাংলাদেশের নেতৃত্বের ছাপ, গুরুত্বপূর্ণ সেশনে সভাপতিত্ব করলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে টি-১০ টেপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি মধুখালীতে শতাধিক কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্লাট

মহানবমীতে পূজামণ্ডপে বিদায়ের সুর

admin
হালনাগাদ: শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ  সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গাপূজার চতুর্থ দিন, আজ মহানবমী। হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসবে বিদায়ের সূর বাজতে শুরু করেছে। পর দিনই বিদায় নেবেন মা দুর্গা।

আগামীকাল সনাতন ধর্মাবলম্বীরা পালন করবেন বিজয়া দশমী।। মাত্র এক দিন পরেই মর্ত্য ছেড়ে কৈলাসে স্বামীগৃহে ফিরে যাবেন দুর্গতিনাশিনী দেবীদুর্গা। আর পেছনে ফেলে যাবেন ভক্তদের চার দিনের আনন্দ-উল্লাস আর বিজয়ার দিনের অশ্রু।

আজ নবমী তিথিতে অনুষ্ঠিত হবে মহানবমী কল্পারম্ভ বিহিত ও সন্ধি পূজা। নানা আচারের মধ্য দিয়ে মহানবমীর পূজা শেষে ভক্তরা দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেবেন।

গোপীবাগের রামকৃষ্ণ মিশন ও মঠের অধ্যক্ষ ধ্রুবেশানন্দ মহারাজ বলেন, সাধারণত মহাষ্টমীর শেষ এবং মহানবমী তিথির সংযুক্ত সময়ে সন্ধি পূজা অনুষ্ঠিত হয়। এই সন্ধিক্ষণেই দেবী দুর্গার হাতে অসুর বধ হয়েছিল। এ জন্য সন্ধি পূজা  খুবই গুরুত্বপূর্ণ।

কুমারী পূজা উপলক্ষে বৃহস্পতিবার রামকৃষ্ণ মিশনে ভক্তদের ঢল নেমেছিল। ঢাকা রামকৃষ্ণ মিশনের ভেতরে যত মানুষ ছিল, তার প্রায় দ্বিগুণ ছিল বাইরে। মন্দিরে প্রবেশ করতে না পেরে বাইরে দাঁড়িয়েই তাঁরা কুমারী পূজার মন্ত্র শোনেন এবং দেবীর উদ্দেশে প্রণাম করেন।

ভেতরে নতুন পোশাকে অগণিত পুণ্যার্থীর উপস্থিতি। বিরামহীন ঢাকঢোল বাজছিল। আর থেমে থেমে ঘণ্টা আর কাঁসার শব্দ। নানা বয়সের নারীর ভক্তি ধরা উলুধ্বনি। এরই মাঝে পিতার কোলে চড়ে মণ্ডপে অধিষ্ঠিত হলেন ‘কুমারী মা’।

কাল শুভ বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এই ধর্মীয় উৎসবের।


এ ক্যটাগরির আরো খবর..