× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্য থেকে চলে গেল যুক্তরাষ্ট্রের ও বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড ফায়ার সার্ভিসের ই-ফায়ার লাইসেন্স চালু, ঘরে বসেই মিলবে সেবা বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ – সমাজকল্যাণ মন্ত্রী রাঙামাটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শুভ বুদ্ধপূর্ণিমা উদযাপিত ধর্ম ও মানুষের কল্যাণে বিশ্বাসীদের এক হওয়া দরকার – মির্জা ফখরুল দেশ গড়ার শ্রমিক হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন – রাষ্ট্রপতি শ্রমিকের ন্যায্য মজুরি ২৫ হাজার টাকা করতে হবে: শেখ রফিকুল ইসলাম বাবলু গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল বেনাপোল স্থলবন্দরে মে দিবস উপলক্ষে র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ডেস্ক

মসজিদ শুধু পাক পবিত্র জায়গা নয়, দেশ পরিচালনার আলোচনারও জায়গা -ববি হাজ্জাজ

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
মসজিদ শুধু পাক পবিত্র জায়গা

মসজিদ আসলে শুধু পাক পবিত্র জায়গা নয়, প্রত্যেকটি মমিন মুসলমান তাদের শহর তাদের এলাকা তাদের দেশ পরিচালনা কিভাবে হবে, সেটার আলোচনারও জায়গা। বলেছেন ঢাকা-১৩ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোট মনোনীত প্রার্থী এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ।

আজ ১৪ নভেম্বর শুক্রবার দুপুরে মোহাম্মদপুর তাজমহল রোড মিনার মসজিদ মাদরাসায় এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এনডিএম এর চেয়ারম্যান বলেন, কেউ যদি বলে, মসজিদে রাজনীতি নিয়ে কথা বলবেন না, স্কুল কলেজে রাজনীতি নিয়ে কথা বলবেন না, তাহলে এটা থেকে ভুল খুব কম হবে। নবীজী(সাঃ) আমাদের শিখিয়ে গেছেন পরশ পাথর বলেন না পবিত্র কোরআর শরীফকে, আরেকটি পরশ পাথর হলো নবী করিম(সাঃ)। ওনার সংস্পর্শে আসলে, ওনার জীবন দশায় যা রেখে গেছেন, আমরা সেগুলি যখন জানি, সেগুলি যখন ফলো করার চেষ্টা করি তখন সেই পরশ পাথরের ছোঁয়ায় দীনের পথে সঠিক ভাবে আমরা প্রবাহিত হই।

ববি হাজ্জাজ বলেন, সিরাতুল মুসতাকিমের পথে যদি থাকতে হয়, তাহলে নবী করিমের পথে থাকতে হবে। আর নবী করিমের পথে যদি থাকতে হয় তবে মসজিদকে ঐ মর্যাদায় দিতে হবে। সকল মমিন মুসল্লি যেন,সেই স্থানে মন খুলে কথা বলতে পারে। আপনি পারেন, আমি পারি আমরা সকলে পারি, আমরা কে কাকে পছন্দ করি সেটা পরে আগামীতে আমাদের সবাইকে দেশটাকে গড়তে হবে।

ইতোমধ্যে মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলানগর এলাকায় বিএনপি জোটের পক্ষ থেকে এই আসনে জোরেশোরে প্রচারণা শুরু করেছেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ।


এ ক্যটাগরির আরো খবর..