× Banner
সর্বশেষ
আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা, ৪ বছর পর যুবকের মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু রাজবাড়ীতে চিকিৎসা ব্যবস্থায় আরো আন্তরিক হতে হবে – সংস্কৃতি প্রতিমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনে – স্বরাষ্ট্রমন্ত্রী সাইবার সক্ষমতা ও দেশীয় উদ্ভাবনে নতুন গতি আনতে হবে – প্রতিরক্ষা উপদেষ্টা ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

প্রধানমন্ত্রীর দেয়া মসজিদের টাকা আত্মসাতের অভিযোগে ঠাকুরগাঁওয়ে ইমামের জেল

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ মে, ২০২০
মসজিদের টাকা আত্মসাত

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ প্রধানমন্ত্রীর বরাদ্দ কৃত মসজিদের টাকা আত্মসাতের অভিযোগে ঠাকুরগাঁওয়ে জয়নাল আবেদীন মন্ডল (৪০) নামে এক ইমামের ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মামুন এ রায় দেন।দন্ডপ্রাপ্ত জয়নাল আবেদিন সদর উপজেলার শুখানপুখুরী ইউনিয়নের লাউথুতি গ্রামের তোয়াজ শেখের ছেলে এবং ব্যাংরোল বুঝারীপাড়া জামে মসজিদের ইমাম।
অভিযোগে বলা হয়, প্রধানমন্ত্রীর তহবিলের বরাদ্দকৃত  মসজিদের  বরাদ্দ দেয়া অর্থের বিপরীতে  উপজেলার শুখানপুখুরী ইউনিয়নের ৪৮টি মসজিদের নামের তালিকা দেয় ইসলামিক ফ্উন্ডেশনের ওই ইউনিয়ন টিম লিডার জয়নাল আবেদিন। এর মধ্যে ওই ইউনিয়নের ৬টি মসজিদের টাকা না পাওয়ার অভিযোগ করেন ইউপি সদস্য আমজাদ আলী।
অভিযোগ তদন্তের পর ওই ইউনিয়নের লাউথুতি গাইজলখা পাড়া জামে মসজিদ, সারোডুবি মুন্সিপাড়া জামে মসজিদ ও সারোডুবি মাষ্টারপাড়া মসজিদ কমিটি ও ইমামরা পুরো ৫ হাজার করে টাকা না পাওয়ায় অভিযোগ করেন। সারোডুবি মুন্সিপাড়া জামে মসজিদের ইমাম আব্দুস সাত্তার বলেন, ৫ হাজার টাকার মধ্যে ২হাজার ৫শ টাকা দেন ওই টিম লিডার। আর বাকি টাকা তিনি পকেটস্থ করেন ।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, তিনটি মসজিদের মধ্যে ২টি মসজিদ ২হাজার ৫শ ও একটি ৩হাজার ৫শ টাকা পায়। অবশিষ্ট টাকা আত্মসাত করার সত্যতা প্রমাণিত হওয়ায় জয়নাল আবেদীনের ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।
করোনা সংকট মোকাবিলায়  প্রধানমন্ত্রীর ঘোষণার প্রেক্ষিতে গত ২৩ মে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে ঠাকুরগাঁও জেলায়  ৩ হাজার ৩শ ৫৩টি মসজিদে  এক কোটি ৬৭ লাখ ৬৫ হাজার টাকা অনুদান  বিতরণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..