× Banner
সর্বশেষ
ডেপুটি স্পিকারের নামে জাল ডিও পত্র তৈরি, এসি ল্যান্ডের বিরুদ্ধে মামলা কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার, কমবে মাদক মামলার জট – স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিস্টের ভাষায় বলা হচ্ছে সরকারকে ৫ বছরও যেতে দেয়া হবে না – মির্জা ফখরুল গণমাধ্যমের ওপর কোনো গোয়েন্দা চাপ নেই; দাবি তথ্যমন্ত্রীর বিএনপির নারী এমপিকে আইনি নোটিশ পাঠালেন আসিফ মাহমুদ আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার বিনামূল্যে চ্যাটজিপিটি ব্যবহারকারীদের জন্য বড় সুখবর গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ নয়, প্রয়োজন নিয়মতান্ত্রিক কাঠামো: তথ্য ও সম্প্রচারমন্ত্রী টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই -মির্জা ফখরুল জুলাই তথ্যচিত্র থেকে আবু সাঈদের ছবি-ভিডিও যে কারণে বাদ দেওয়া হয়েছিল

পঞ্চগড়ে নদী খননের সময় মুক্তিযুদ্ধকালীন মর্টার শেল উদ্ধার

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ে নদী খননের সময় মুক্তিযুদ্ধের সময়কার একটি মর্টার শেল উদ্ধার হয়েছে।জেলার সদর উপজেলার অমরখানা এলাকাধীন চাওয়াই নদী খননকালে এই মর্টার শেলটি উদ্ধার হয়।

পুলিশ জানায়, শুক্রবার অমরখানা এলাকার চাওয়াই নদী খননের সময় স্থানীয়রা একটি মর্টার শেল দেখতে পেয়ে অমরখানা বিজিবি ক্যাম্পে খবর দেয়। বিজিবি সদস্যরা বিষয়টি থানায় খবর দিলে সদর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে ওই মর্টার শেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পঞ্চগড় সদর থানার পুলিশ পরিদর্শক ভবেশ চন্দ্র রায় জানান, নদী খননকাজে ব্যবহৃত মেশিন দিয়ে বালু উত্তোলনের সময় মর্টার শেলটি পানিতে ভেসে ওঠে। ১৯৬২ সালে ওই মর্টার শেলটি তৈরি করা হয়। তবে সেটি কোন দেশের তা জানা যায়নি। এটি নিষ্ক্রিয় নাকি সক্রিয় তা এখন বলা যাচ্ছে না। সামরিক বাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দলকে ইতোমধ্যে বিষয়টি জানানো হয়েছে। তারা এলেই বিষয়টি পরিষ্কার হবে। জানা যায়, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন সময় পঞ্চগড়ের অমরখানা এলাকায় পাক সেনাদের শক্ত ঘাঁটি ছিল। চাওয়াই নদীর পাড়ে মুক্তি বাহিনীর সঙ্গে পাক সেনাদের বার বার সম্মুখ যুদ্ধ সংঘটিত হয়েছিল। মর্টার শেলটি ওই সময় ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..