× Banner
সর্বশেষ
মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনে চিকিৎসকদের কাজ করতে হবে: প্রধানমন্ত্রী জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস অর্থ অভাবে বারান্দায় পড়ে থাকা লতিফ সরদারের পাশে পাইকগাছা ইউএনও সংবাদ প্রকাশের পরও ঘুম ভাঙেনি কর্তৃপক্ষের; পাইকগাছায় সাড়ে চার কিলোমিটার সড়কে চরম দুর্ভোগ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার – প্রাণিসম্পদ মন্ত্রী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি প্রেম মানতে না পারায় মেয়েকে লাঠির আঘাতে হত্যা উপজেলা-জেলা হাসপাতালকে আরও সক্ষম করা হচ্ছে: প্রধানমন্ত্রী টানা বৃষ্টি, বন্যা ও পাহাড়ধসে চট্টগ্রাম বিভাগে মৃত বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত প্রায় ৯.৩ লাখ মানুষ ঢামেকের ৮০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, তুললেন সেলফি

মন্দিরের খরচে সংস্কার হচ্ছে মসজিদ

admin
হালনাগাদ: শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের অযোধ্যা শহর সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির স্থাপন করতে চলেছে। স্থানীয় হনুমানগিরি মন্দিরের মালিকানাধীন জায়গায় ৩০০ বছর পুরোনো মুঘল আমলের একটি মসজিদ পুন:নির্মাণ করে দেয়ার ঘোষণা দিয়েছে।

অযোধ্যার আলমগিরি মসজিদটি স্থানীয় সরকার ঝুঁকিপূর্ণ ঘোষণা করে প্রবেশ বন্ধ করে দেয়। এরপরেই মসজিদের জমির মালিক হনুমানগিরি মন্দির ট্রাস্ট ঘোষণা করেছে তারা মসজিদটি সংস্কার করে পুনর্নির্মাণের সমস্ত খরচ বহন করবে। শুধু তাই নয়, মসজিদ পুনর্নির্মাণের সময় প্রাঙ্গণে নামাজ পড়তে মুসলিমদের আহ্বান জানিয়েছে মন্দির ট্রাস্ট।

আলমগিরি মসজিদ ১৭ শতকে মুঘল সম্রাট আওরঙ্গজেবের অনুমতি নিয়ে অযোধ্যায় তার এক সেনাপতি নির্মাণ করেন। ১৭৬৫ সালে মসজিদের জমিটি হনুমানগিরি মন্দিরকে দান করেন নবাব সুজাউদ্দৌলা, শর্ত ছিল নামাজ পড়তে বাধা দেয়া যাবে না।

কালানুক্রমে এই মসজিদ জীর্ণশীর্ণ হয়ে পরিত্যক্ত হয়ে পড়ে। অযোধ্যা মিউনিসিপ্যাল বোর্ড সম্প্রতি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ভবনটিতে প্রবেশ নিষেধ করায় স্থানীয় মুসলিমরা ক্ষুব্ধ হয়ে উঠে। মুসলিমরা হনুমানগিরি মন্দিরের প্রধান পুরোহিত মহন্ত জ্ঞান দাসের কাছে গিয়ে মসজিদের সংস্কার করার বিষয়ে অনুমতি চান।

বৈঠক শেষে মন্দির ব্যবস্থাপনা কমিটি মুসলিমদের বিস্মিত করে বলে, তারা শুধু সংস্কারের অনুমতি দেবে না এর সমস্ত ব্যয়ও বহন করবে। মহন্ত জ্ঞান দাস বলেন, আমি আমার মুসলিম ভাইদের বলেছি আমাদের খরচে মসজিদটি সংস্কার করতে এবং মসজিদে নামাজ পড়ার বিষয়ে অনাপত্তিপত্র জারি করি, কারণ এটা ‘খোদার ঘর’। শুধু তাই নয়, মসজিদের সমান বয়সী যে মাজারটি আছে সেটিও সংস্কার করে দেয়া হবে বলে উল্লেখ করেন তিনি। উল্লেখ্য, মহন্ত জ্ঞান দাস রমজানের সময়ে মুসলিমদের জন্য ইফতারের আয়োজনও করেছিলেন।

সূত্রঃ টাইমস অব ইন্ডিয়া


এ ক্যটাগরির আরো খবর..