× Banner
সর্বশেষ
তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ছাত্র আন্দোলনের চাপের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর সরে দাঁড়ানোর ঘোষণা স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ স্বাস্থ্যমন্ত্রীর জনপ্রতিনিধিদের জবাবদিহিতা ও সততার নতুন রাজনৈতিক বন্দোবস্তের আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঢাকাস্থ বেনাপোল সমিতি’র বার্ষিক সাধারণ সভা ও স্মরণিকা মোড়ক উন্মোচন রাজনৈতিক বিতর্ক ছেড়ে কৃষি উদ্ভাবন ও উৎপাদনে জোর দিন: মির্জা ফখরুল চলতি মৌসুমে পাইকগাছার চারা শত কোটি টাকার চারা বিক্রির সম্ভাবনা ৬ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গ্লোবাল এআই লিডারশিপ কনফারেন্স ২০২৬, প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নেতৃত্বের আহ্বান

আঞ্চলিক প্রতিনিধি

মন্দিরভিত্তিক স্বেচ্ছাসেবক টিম নিরাপত্তা নিশ্চিত করতে হবে -জহির উদ্দিন স্বপন

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
মন্দিরভিত্তিক স্বেচ্ছাসেবক টিম

আসন্ন শারদীয় দুর্গা পুজার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সহযোগিতা করে মন্দির ভিত্তিক স্বেচ্ছাসেবক টিম গঠন করে মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যাতে দুস্কৃতকারীরা কোন ধরনের বিশৃঙ্খলা করতে না পারে। বলেছেন বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সাবেক এমপি এম জহির উদ্দিন স্বপন।

মঙ্গলবার (২৪ মঙ্গলবার) বিকেলে উপজেলার ভেগাই হালদার পাবলিক একাডেমী হল রুমে আয়োজিত উপজেলার বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ভেগাই হালদার পাবলিক একাডেমীর প্রধান শিক্ষক যতীন্দ্র নাথ মিস্ত্রী’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি সাবেক এমপি এম জহির উদ্দিন স্বপন বলেন, বিএনপির নেতাকর্মীরা কেউ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না, বরিশাল জেলা (উঃ) বিএনপি সদস্য ও উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক সরোয়ার হোসেন মিয়া, থানা অফিসার ইন চার্জ মো. আলম চাঁদ, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক শাহ মো. বখতিয়ার, আবুল হোসেন মোল্লা প্রমুখ।

প্রসংগত, বরিশাল জেলার সবচেয়ে বেশী পুজা অনুষ্ঠিত হয়ে আসছে আগৈলঝাড়া উপজেলায়। এ বছর উপজেলায় ১৭১টি মন্ডপে পুজার তালিকা হয়েছে। এরমধ্যে ১৬২টি মন্ডপে শারদীয় দূর্গা পুজা অনুষ্ঠিত হবে।

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দুর্গা পুজা সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষে বরিশালের আগৈলঝাড়ায় উপজেলার বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সাবেক এমপি এম জহির উদ্দিন স্বপন।

সভায় আসন্ন শারদীয় দুর্গা পুজা সুষ্ঠভাবে সম্পন্ন করতে পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন করে ভেগাই হালদার পাবলিক একাডেমীর প্রধান শিক্ষক যতীন্দ্র নাথ মিস্ত্রীকে সভাপতি, সাবেক শিক্ষক দীনেশ হালদারকে সাধারণ সম্পাদক, কার্তিক চন্দ্র বেপারীকে যুগ্ম সম্পাদক ও শ্যামল ঘটককে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট উপজেলা কেন্দ্রীয় পুজা উযদাপন কমিটি গঠন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..