× Banner
সর্বশেষ
রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার জ্বালানি সংকট মোকাবিলায় নতুন উৎস থেকে তেল আমদানি শুরু মার্চে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ

মধুখালী(ফরিদপুর) প্রতিনিধি

মধুখালী পাবলিক লাইব্রেরীর পাঠক্রম উদ্বোধন

Dutta
হালনাগাদ: সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
লাইব্রেরীর পাঠক্রম উদ্বোধন

মধুখালী প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে মধুখালী পাবলিক লাইব্রেরীর পাঠক্রম উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকাল ৫ টায় মধুখালী উপজেলা নির্বাহী অফিসার ও মধুখালী পাবলিক লাইব্রেরীর সভাপতি মো. আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম।

এ সময় লাইব্রেরীর সহ-সভাপতি মির্জা গোলাম ফারুকের সঞ্চালনায় ও কোরআন তেলোয়াত ও গীতাপাঠ পরবর্তীতে বক্তব্য রাখেন পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক সাংবাদিক শাহ্ মো. ফারুক হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক এম এম বাবুল আক্তার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আতিয়ার রহমান মিয়া, শিক্ষক দীপঙ্কর পাল, বাগাট ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান খাঁন, মধুখালী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোঃ হাবিবুর রহমান, সহযোাগী অধ্যাপক মাসুদ আকন, সালিমুজ্জামান খোকন, শিক্ষক উৎপল ভৌমিক প্রমূখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ মধুখালী পাবলিক লাইর্বেরীর পাঠক্রম উদ্বোধন এবং লেখক দীপঙ্কর পাল, সালেহীন সোয়াদ সাম্মী ও রফিকুল ইসলাম এর বইয়ের মোড়ক উন্মোচন করেন।


এ ক্যটাগরির আরো খবর..