ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রচার উপলক্ষে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ই নভেম্বর ) বিকেলে আড়পাড়া ও কামারখালী ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গসংগঠনের উদ্যোগে কামারখালী বাজার সোনালী ব্যাংকের সামনে প্রধান গলিতে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কামারখালী ইউনিয়ন বিএনপি নেতা ও গন্ধখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ মজিবর রহমান মোল্যা এর সভাপতিত্বে ও মধুখালী উপজেলা বিএনপির ধর্মীয় সম্পাদক মোঃ নাজিরুল ইসলাম মৃধা নান্নু এর সঞ্চাচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জাতীয়বাদী যুবদলের সাবেক সহ-সভাপতি ও ফরিদপুর জেলা বিএনপি যুগ্ন আহবায়ক এবং বর্তমান ফরিদপুর-১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মোঃ মনিরুজ্জামান মনির ।
এ ছাড়া সভায় আরও বক্তব্য দেন বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি মোঃ জাবের আলী , বোয়ালমারী উপজেলা থেকে শেখ ফয়সাল আহম্মেদ, কামরুজ্জামান কামাল , মোঃ আকরামুজ্জামান, মামুন মৃধা মিরাজ আলফাডাঙ্গা উপজেলা থেকে সাইদুর রহমান, মধুখালী উপজেলা আড়পাড়া ইউনিয়ন থেকে বিএনপি নেতা শেখ মনিরুজ্জামান ঠান্ডু, কামারখালী ইউনিয়ন বিএনপি সাবেক সাধারন সম্পাদক মোঃ আজিজার রহমান কবি, মোঃ সাদেকুর রহমান প্রমুখ।
জনসভার সার্বিক সহযোগীতায় ছিলেন মধুখালী উপজেলা বিএনপি নেতা মৃধা বদিউজ্জামান বাবলু ও মধুখালী উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি মোঃ মনিরুজ্জামান মাসুদ সহ স্থানীয় বিএনপি নেতা নেত্রীবৃন্দ প্রমুখ ।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ মনিরুজ্জামান মনির বলেন, খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয়ে কাজ করতে হবে। তিনি আরো বলেন, নির্বাচনের আগে বিভিন্ন পক্ষ থেকে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারে।
বিএনপি নেতাকর্মীদের বুদ্ধিমত্তার সঙ্গে সেসব গুজব ও অপপ্রচারের জবাব দিতে হবে। আলোচনা সভা শেষে বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলা ও ইউনিয়ন বিএনপি, এবং আড়পাড়া ও কামারখালী ইউনিয়ন বিএনপি , যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে স্হানীয় জনগণের মাঝে লিফলেট বিতরণ করে জনসভা শেষ করেন এবং সকলেই ফরিদপুর-১আসনের ধানের শীষের নমিনেশন মোঃ মনিরুজ্জামান মনির এর জন্য তারেক জিয়া নিবট দাবী করেন যাতে তিনি বিএনপি হাতকে আরও শক্তিশালী করতে পারে এই আশা রাখেন । বিশাল জনসভায় প্রায় ৫০০(পাচ)শতাধিক জনগন উপস্থিত থেকে জনসভাকে সাফল্যে মন্ডিত করে তোলেন।