× Banner
সর্বশেষ
শাপলা চত্বর হত্যা মামলা; তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে ২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য – তথ্যমন্ত্রী পাঁচ দিনের সফরে তুরস্কে গেলেন সেনাপ্রধান নড়াইলে ছুরিকাঘাতে যুবক হত্যা রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত তাঁতশিল্পের উন্নয়নে প্রান্তিক তাঁতিদের মতামতকে গুরুত্ব দিচ্ছে সরকার  – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২০৮ বোতল ভারতীয় নেশা জাতীয় উইনিক্স সিরাপ উদ্ধার আজ ১৯ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ জুলাই (২ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী

মধুখালীর কামারখালীতে সরকারি সার উদ্ধার

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
মধুখালীর কামারখালীতে সরকারি সার উদ্ধার

মধুখালী প্রতিনিধি
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী বাজারের একটি সার ও কীটনাশকের দোকান থেকে সরকারি সার উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ ডিসেম্বর) রাত ৯টার দিকে ১৩ বস্তা সার উদ্ধার করে পুলিশ। এসময় সার ব্যবসায়ী মিরাজ মন্ডলকে আটক করা হয়। আটককৃত মিরাজ মন্ডলের বাড়ী উপজেলার আড়পাড়া গ্রামে।জানা যায়, উপজেলার আড়পাড়া ইউনিয়নের প্রান্তিক কৃষকদের জন্য সরকারি প্রনোদনা হিসেবে বরাদ্দকৃত ৯ বস্তা ডিএপি ও ৪ বস্তা ২৫ কেজি এমওপি সার কামারখালী বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী মিরাজ মন্ডলের দোকান থেকে উদ্ধার করা হয়।

মধুখালী থানার এস আই সৈয়দ তোফাজ্জেল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে সোমবার রাত সাড়ে ৮টার দিকে কামারখালী বাজারের সার ব্যবসায়ী মিরাজ মন্ডলের দোকানে অভিযান চালানো হয়। অভিযানকালে সরকারিভাবে কৃষকদের মাঝে বিতরণকৃত ৯ বস্তা ডিএপি ও ৪ বস্তা ২৫ কেজি এমওপি সার জব্দ করা হয়। এ সময় মিরাজ মন্ডল (৪০) কে আটক করা হয়। রাতে সার ও আটককৃততে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। পরে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

মধুখালী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে এসে সত্যতা পেয়েছি। সার ব্যবসায়ীর লাইসেন্স জব্দ করা হয়েছে। তিনি আরো জানান, সার ও আটককৃত ব্যক্তিকে রাতে থানায় রাখা হবে। মঙ্গলবার সকালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আটককৃত মিরাজ মন্ডল বলেন, সোমবার দুপুরে আমি দোকানে ছিলাম না, আমার ছেলে ওই সময় দোকানে ছিল। এমন সময় আড়পাড়া ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য আব্দুর রউফ দোকানে এসে এই সারের বস্তাগুলো রেখে যান।

আড়পাড়া ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য আব্দুর রউফ বলেন, দোকানে আমি সার রাখিনি। আমার কথা বলে কেউ দোকানে রেখে এসেছে। আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যা বলেন, করোনাকালীন সময়ে সরকারি সার কৃষকদের মাঝে গ্রুপভিত্তিকভাবে বিতরণ করা হয়। সে কারনে হয়তো কয়েকজন কৃষক একসাথে সার এনে ওই দোকানে রাখতে পারে। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, সরকারি প্রনোদনার সার প্রকৃত চাষীরা পাচ্ছেনা। স্থানীয় চেয়ারম্যান ও মেম্বাররা প্রভাব খাটিয়ে তাদের কাছের লোকদের নামে সার বরাদ্দ দিয়েছেন। তাই তারা সার উত্তোলন করে ওই দোকানে বিক্রি করে দিয়েছে। মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তফা মনোয়ার বলেন, সরকারি সার উদ্ধারের বিষয়টি জেনেছি। মঙ্গলবার সকালে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..