× Banner
সর্বশেষ
মেহেন্দীগঞ্জে উদ্ধার হওয়া ২৮টি বেওয়ারিশ গরু নিলামে বিক্রি সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে সরকার – বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জুলাই শহীদ-আহতদের পরিবারকে সুখবর দিলেন ভূমিমন্ত্রী নড়াইলে জাল দলিলে নামজারি ভূমি অফিসের নায়েবদের ভয়াবহ জালিয়াতি  পাইকগাছায় গাজাসহ আটক এক জনের ৬ মাসের কারাদণ্ড পাইকগাছায় আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের নামে কৃষি ক্যাম্পাসের নামকরণের দাবিতে স্মারকলিপি ১৭ বছরে একটি সরকার ক্ষমতায় থেকে লুটপট করে বাংলাদেশ থেকে ২৯ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে -এসএম জিলানী  গরের বাংলাদেশ সফরের সমাপ্তি, সম্পর্ক জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত

নিউজ ডেস্ক

মধুখালীতে হত্যা মামলার আসামী র‌্যাবের হাতে ইয়াবা সহ আটক

admin
হালনাগাদ: শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
মধুখালীতে হত্যা মামলার আসামী র‌্যাবের হাতে ইয়াবা সহ আটক

মধুখালী প্রতিনিধি ঃ শুক্রবার সন্ধায় ফরিদপুর র‌্যাব-৮ মধুখালী উপজেলার নওপড়া ইউনিয়নের কুড়ানিয়ার চর এলাকায় অভিযান পরিচালনা করে ১৯৮পিস ইয়াবা ট্যাবলেটসহ ফরিদপুর চিনিকলের শ্রমিক শাহ্ রাজন হত্যা মামলার আসামী আরমান শেখকে মাদকসহ আটক করেছে। আরমান একজন মাদক ব্যবসায়ী।

সে উপজেলার নওপাড়া ইউনিয়নের কুড়ানিয়ারচর গ্রামের রাজু শেখের ছেলে মো. আরমান শেখ (৩২)।

র‌্যাব-৮ সুত্র জানান, র‌্যাবের একটি দল টহল ডিউটি করাকালীন ডিএডি মো. আবুল বাশার এর নেতৃত্বে ২১ জানুয়ারি সন্ধায় মধুখালী থানাধীন কুড়ানীয়ারচর গ্রামস্থ নওয়াপাড়া বাজারে আশিকুর রহমান এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে মো. আরমান শেখকে ১৯৮ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন।

উদ্ধারকৃত মালামালসহ শুক্রবার রাতে আটক আরমানকে মধুখালী থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মধুখালী থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ আরমান শেখ ২০১৪ সালের ফরিদপুর চিনিকলের শ্রমিক শাহ্ রাজন হত্যা মামলার আসামী। সে জামিনে আছে। দীর্ঘদিন যাবৎ সে জেলে থেকে জামিনে এসে মাদক ব্যবসায় সক্রিয় হয়। রাজন হত্যা মামলাটি এখন স্বাক্ষী চলছে।


এ ক্যটাগরির আরো খবর..