মধুখালীতে স্বামীর হাতে স্ত্রী খুন ঘাতক স্বামী আটক

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি ঃ  ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন পশ্চিমপাড়া গ্রামে এক পাষন্ড স্বামীর হাতে এক নব বিবাহিত স্ত্রী খুন হয়েছে । নিহত নব বধুর নাম মারুফা (১৫)। পিতার মৃত জাফর শেখ। বাড়ী উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন গ্রামে। ঘাতক স্বামীর নাম সাইফুল ইসলাম (সাদ্দাম)(২৪), পিতা মৃত আহম্মদ শেখ, বাড়ী উপজেলার আড়পাড়া ইউনিয়নের আড়পাড়া গ্রামে। ঘাতক স্বামী সাইফুল ইসলাম সাদ্দামকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে।

জানা যায় গ্রামের ৃমত জাফর শেখের স্কুল পড়–য়া মেয়ে মারুফা (১৫) কে তার স্বামী সাইফুল ইসলাম (সাদ্দাম) , বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১২ টায় শশুর বাড়িতে অবস্থান কালে শোয়ার ঘরে স্ত্রী মারুফাকে গলা টিপে হত্যা করে ওড়না পেঁচিয়ে আড়ার সাথে ঝুলিয়ে রাখে । পাশের রুমে থাকা মারুফার মা দিপালী বেগম টের পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে মৃত অবস্থায় মারুফাকে উদ্ধার করে । শোকার্ত মারুফার মা এ প্রতিবেদকে জানান মাত্র চার মাস পুর্বে পাশের আড়পাড়া ইউনিয়নের আড়পাড়া গ্রামের মৃত আহম্মদ শেখের ছেলে এই সাইফুলের সাথে আমার মেয়ের বিয়ে হয় ।

ঘটনাটি নিয়ে কথা হয় প্রত্যক্ষদর্শী কামরুজ্জামান, কামাল, সেলিম, শহিদুল ইসলাম, আবু বক্কার, ইব্রাহিম ও সাকিবের সাথে – এরা বলেন রাতে মারুফার মায়ের চিৎকার শুনে আমরা ছুটে এসে মৃত অবস্থায় মারুফাকে উদ্ধার করি । ঐ সময় মারুফার গলায় আঘাতের চিহ্ন দেখতে পাই । ঘাতক স্বামী সাইফুল পালিয়ে যাবার সময় আমরা গ্রামবাসিরা ধরে তাকে আটক করে মধুখালী থানা পুলিশের নিকট সোপার্দ করি । হত্যার বিষয়ে নিহতের চাচা কামাল ও সেলিম শেখ জানান ঘাতক সাইফুল কে প্রধান আসামী করে মামলার প্রস্তুতি চলছে । উল্ল্যেখ্য নিহত মারুফা ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী ছিল ।

এ বিষয়ে ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খুরশিদ আলম মাসুম ঘটনার সত্যতা নি:শ্চিত করে বলেন আলামত দেখে মনে হয়েছে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আমি এর সুষ্ঠ বিচার দাবী করি। আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া কোন প্রকার মন্তব্য করতে রাজি হননি।

এ ব্যাপারে মধুখালী থানার পরিদর্শক মো. মিজানুর রহমান বলেন নিহতের লাশ মর্গে প্রেরন করা হয়েছে। ময়নাতদন্ত রির্পোট না আসা পর্যন্ত প্রকৃত ঘটনা বলা যাচ্ছে না। এ ছাড়াও এলাকায় থানার অফিসার প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য কাজ করছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।