× Banner
সর্বশেষ
অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত কোরবানির চামড়ার দাম বেড়েছে প্রতি বর্গফুটে ২ টাকা

মধুখালী প্রতিনিধি

মধুখালীতে শিশু ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ

ACP
হালনাগাদ: বুধবার, ১৩ মে, ২০২৬
মধুখালীতে শিশু ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ

ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের শান্তিপুর গ্রামের দুলাল মল্লিকের ছেলে মোঃ রিপন মল্লিক (৪০) কে ধর্ষণ মামলায় গ্রেফতার করেছে মধুখালী থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ মে অভিযুক্ত রিপন মল্লিকের বাড়িতে গাভীর দুধ আনতে যায় এক শিশু ।

এ সময় অভিযুক্ত কৌশলে তাকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ভিকটিমের বাবা মোঃ ফরিদ মল্লিক বাদী হয়ে মধুখালী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার নম্বর-১০, তারিখ ১২ মে ২০২৬। মধুখালী থানার সাব- ইন্সপেক্টর মোঃ মোক্তার হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার মাগুরা এলাকা থেকে অভিযুক্ত রিপন মল্লিককে গ্রেফতার করেন।

মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায় জানান, “ধর্ষণ মামলার আসামিকে গ্রেফতারে পুলিশ বিভিন্ন কৌশল অবলম্বন করে অভিযান পরিচালনা করে। পরে তাকে আটক করা সম্ভব হয়। বুধবার (১৩ মে) বেলা ২টার দিকে তাকে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।”


এ ক্যটাগরির আরো খবর..