মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলায় ১১ই অক্টোম্বর-২১ইং সোমবার রয়েল ড্যানিশ এ্যাম্বাসীর আর্থিক সহযোগীতায় সোশিও ইকোনোমিক রিইন্টিগ্রেশান অব রিটার্নি মাইগ্রেন্ট ওয়ার্কার্র্স অব বাংলাদেশ ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে (অনুপ্রেরনা প্রকল্প ২য় পর্যায়) কামারখালী ইউনিয়ন পরিষদের সচিব মোঃ ইকবাল হোসেন এর সভাপতিত্বে কামারখালী ইউনিয়ন পরিষদ হলরুমে নিরাপদ অভিবাসন এবং বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরন শীর্ষক এক কর্মশালা অনুষ্টিত হয়।
উক্ত কর্মশালায় ইউনিয়নের জনপ্রতিনিধিবৃন্দ, শিক্ষক , বিদেশ-ফেরত অভিবাসি, সাংবাদিক এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কর্মশালায় বিদেশ যেতে ইচ্ছুক এবং ফেরত অভিবাসনদের নিরাপদ অভিবাসন এবং পূনরায় ঘুরে দাড়ানোর প্রক্রিয়া সম্পর্কে উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের জেলা সমন্বয়কারী খালিদ মোহাম্মাদ সাইফুল্লাহ।
উক্ত কর্মশালায় সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ^াস (বাবু), প্যালেন চেয়ারম্যান ও ইউ.পি. সদস্য মোঃ হাবিবুর রহমান মোল্যা, সাবেক প্যালেন চেয়ারম্যান ও ইউ.পি. সদস্য মোঃ আবুল কালাম আজাদ, কামারখালী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ আবু সাঈদ ফকির(অবঃ), কামারখালী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের ডাঃ লতিকা রানী সাহা তারা বলেন প্রবাসীরা আমাদের দেশের অর্থনেতিক চাকাকে সচল রেখেছে এজন্য তারা যাতে তাদের সেবা সমূহ সঠিকভাবে পায় এবং দেশে ফিরে এসে ভালভাবে কাজ করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা রিপোটার্স ইউনিটি সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোঃ সহিদুল ইসলাম, কামারখালী ইউনিয়ন কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আজিজুল হক,ইউ,পি, সদস্য মোঃ নুরুল ইসলাম , মোঃ ইলিয়াস শেখ সহ ইমাম এবং গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। সবশেষে সভাপতি ইউনিয়ন সচিব মোঃ ইকবাল হোসেন বলেন আমরা যেহেতু ইউনিয়ন সচিব সেহেতু ইউনিয়নে যে সব নারী ও পুরুষ বিদেশ যেতে চায় তাদেরকে সঠিকভাবে বিদেশ যাওয়ার জন্য উৎসাহিত করতে হবে এবং অভিবাসিদের কল্যানে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের পাশাপাশি আমাদেরকেও ইউনিয়নে কাজ করতে হবে। উন্নয়ন কর্মশালায় সার্বিক তত্ত¡াবধানে ছিলেন ফিল্ড অর্গানাইজার স্কর্না পারভীন প্রমুখ।