মধুখালী প্রতিনিধি: ফরিদপুরের মধুখালী উপজেলায় মধুখালী বিএনপি ও পৌর বিএনপি’র উদ্যোগে মধুখালী উপজেলা বিএনপি পার্টি অফিসের সামনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত রবিবার(১০.০৬.২০১৮ইং) তারিখে বিকালে মধুখালী উপজেলা বিএনপি সভাপতি মোঃ রাকিব হোসেন চৌধুরী ইরান এর সভাপতিত্বে মধুখালী বিএনপি ও পৌর বিএনপি’র উদ্যোগে মধুখালী উপজেলা বিএনপি পার্টি অফিসের সামনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আন্তর্জাতিক শ্রমিক নেতা বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য শাহ মোঃ আবু জাফর, এছাড়া আরো বক্তব্য রাখেন মধুখালী উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ রাকিব হোসেন চৌধুরী ইরান, সাধারন সম্পাদক আবুল কাশেম আবুল, মধুখালী পৌর বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ সতেজ, সাধারন সম্পাদক এ্যাডঃ গোলাম মুনসুর নান্নু, মধুখালী বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ হায়দার আলী মোল্যা, যুবদলের আহবায়ক মোঃ ইকবাল হোসেন সহ আরো অনেক নেতা কর্মী বৃন্দ। দোয়া ও ইফতার মাহফিলে মধুখালী উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং ১১ টি ইউনিয়নের সভাপতি ও সাধারন সম্পাদক, সাংবাদিকবৃন্দ, গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ হাজার হাজার লোক ইফতার মাহফিলে অংশগ্রহন করেন।




