× Banner
সর্বশেষ
অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন পাবলিক পরীক্ষা কিংবা নিয়োগ পরীক্ষায় নকল করলে শাস্তি হবে -শিক্ষা মন্ত্রী জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি 

মোঃ সহিদুল ইসলাম, মধুখালী প্রতিনিধি

মধুখালীতে দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রæত আরোগ্য কামনায় ফরিদপুরের মধুখালীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাবেক কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি, কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং ফরিদপুর-১ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী মোঃ মনিরুজ্জামান মনির সোমবার (১ ডিসেম্বর) রাতে তাঁর নিজ আড়পাড়া বাসভবনে এ আয়োজন করেন।

মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের আড়পাড়া গ্রামে রাত ৮টায় শুরু হওয়া এই মাহফিলে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিএনপি ও অঙ্গ-সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ঢাকা ৩৭নং ‍ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী মোঃ নুরুল ইসলাম নুরু, ফরিদপুর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রিয়ান রহমান নয়ন, মধুখালী উপজেলা বিএনপির সদস্য মৃধা মোঃ বদিউজ্জামান বাবলু, গাজনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবিদ মোস্তফা তাজ সহ আরও অনেকে অংশ নেন। অনুষ্ঠানে মনিরুজ্জামান মনির বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রধান স্তম্ভ।

স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার প্রতিটি লড়াইয়ে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তিনি শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন; তিনি বাংলাদেশে গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার প্রতীক।” তিনি আরও বলেন, “আমি ব্যক্তিগতভাবে তাঁর সঙ্গে থেকে, তাঁর কাছাকাছি থেকে দেখেছি তিনি একজন অত্যন্ত দেশপ্রেমিক, দূরদর্শী ও মানবিক নেতা।

দেশের জন্য তাঁর ত্যাগ ও অবদান প্রজন্মের পর প্রজন্ম স্মরণ করবে।” সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “আজ আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ যেন দেশনেত্রীকে দ্রæত সুস্থতা দান করেন এবং আবারো দেশের মানুষের জন্য কাজ করার শক্তি ফিরিয়ে দেন। শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, দেশের শান্তি, সমৃদ্ধি এবং রাজনৈতিক স্থিতিশীলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া-মোনাজাতের মধ্য দিয়েই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


এ ক্যটাগরির আরো খবর..