× Banner
সর্বশেষ
সারা দেশে গরম আরো বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিপ্তর সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয় – প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী রাষ্ট্রের একটি জাতীয় প্রতিষ্ঠান -প্রধানমন্ত্রী নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ আজ ১২ এপ্রিল রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ এপ্রিল (২৮ চৈত্র) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু

মধুখালী প্রতিনিধি(মোঃ সহিদুল ইসলাম)

মধুখালীতে তালের শাঁসের কদর বেড়েছে

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ৩১ মে, ২০২২
মধুখালীতে তালের শাঁসের কদর বেড়েছে

কালের বিবর্তনে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার পল্লী অঞ্চল থেকে অনেকটাই ম্লান হয়ে গেছে তাল গাছ। তবুও বর্তমানে অনেকেই তালের আঁটি রোপণ করে ভারসাম্য ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

একই সঙ্গে মধুখালী হাট-বাজারে তালের শাঁসের বেশ কদর বেড়েছে। মৌসুমি ফল হিসেবে তালের শাঁস গ্রামীণ অর্থনীতিতেও অবদান রাখছে। মধুখালী উপজেলার বিভিন্ন পয়েন্টে এবার তালের শাঁসের ব্যাপক কদর বেড়েছে। সেই সঙ্গে বিক্রির হিড়িক পড়েছে।

মধুখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রত্যান্ত গ্রামগঞ্জে বা হাটবাজারে বেরিয়ে পড়েছেন খেটে খাওয়া লোকজন। জীবিকার তাগিদে ছুটে চলছে যেই যার যার গতিতে। মধুখালী উপজেলার বিভিন্ন এলাকায় বেশ কদিন থেকে বিভিন্ন হাট বাজারে,পাড়া- মহল্লায় সুস্বাদু তালের শাঁস বিক্রি করে যাচ্ছে বিক্রেতারা। এটি জনপ্রিয় সব মানুষের কাছে।

তালের শাঁসে রয়েছে গুণও। শুধু শাঁস নয়, রস, গুড়, পাকা তাল, পিঠা এসব অত্যন্ত মজাদার খাবার। মৌসুমী ফলের মধ্য তাল শাঁসেরও ব্যাপক কদর বেড়েছে। মধুখালী উপজেলার মোঃ বিপুল শেখ কামারখালী বাজারসহ বিভিন্ন হাট-বাজার রাস্তাঘাট, ফুটপাত সহ নানান জায়গায় চোখে পড়ে সুস্বাদু তালের শাঁস ফলটি ধারালো ‘দা’ দিয়ে কেটে শাঁস বের করে দিচ্ছে বিক্রেতারা। ক্রেতাদের চাহিদা কম নয় কিন্তু। তার সঙ্গে কথা বলে জানা যায়, তিনি এ মৌসুমে তাল সংগ্র্রহ করে বাজারে বিক্রি করেন।

কিন্তু অন্য সময় পেশা হিসেবে বিভিন্ন কাজ করেন। তালের শাঁস বিক্রেতা বিপুল শেখ জানান, কেউ একটু তরল, আবার কেউ একটু শক্ত শাঁস পছন্দ করেন। প্রতিদিন ১৫ থেকে ২৫ কাদি (ছড়া) তাল বিক্রি হয়। এভাবেই তালের মৌসুম আসলে তার সংসারে স্বচ্ছলতা ফিরে আসে। বিক্রেতারা আরো জানান, প্রতিটি তালে ২/৩ টি শাঁস থাকে। এটি ১০ থেকে ১৫ টাকায় বিক্রি হয়। গরমে শাঁসের কদর একটু ভিন্ন।

এসব তালের শাঁস মধুখালী উপজেলার বিভিন্ন জায়গা থেকে এনে বিক্রি করা হয় বলেও জানায় তারা। মধুখালী উপজেলা কৃষিবিদ আলভি রহমান বলেন, ‘এ বছর তালের ভালো ফলন হয়েছে। সেই সঙ্গে তালের ফলনটাও ভালো হয়েছে। এছাড়া নতুন নতুন গাছ থেকে এই তাল সংরক্ষণ করা হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘এখন

অনেকেই বজ্রপাত রোধে তালগাছ রোপণ করে থাকেন বিভিন্ন রাস্তায় সড়কের ধারে ও খালের পাড়ে তালের গাছ রোপণ করা হয়ে থাকে। কৃষি অফিস সহ সামাজিক ও বিভিন্ন সংগঠনের আলাদা আলাদা দল হিসেবে এই তালের গাছ রোপণ করে আসছে।’


এ ক্যটাগরির আরো খবর..