× Banner
সর্বশেষ
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ সমন্বিত উদ্যোগের মাধ্যমে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর কৃষক কার্ডের পাইলট কর্মসূচিতে চলতি বছরে ৪৩ লাখ কৃষকের তথ্য সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে – কৃষিমন্ত্রী বিশ্বকাপ চলে যাবে, কিন্তু আমরা কি আমাদের সম্পর্কগুলো বাঁচিয়ে রাখতে পারব? কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি বিয়ের পর কনে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২ তাপপ্রবাহে বেলজিয়ামে ১৫ দিনে প্রায় ২০০০ জনের মৃত্যু ‘‘হামার বাড়ি নদীর কিনোরত;  এই বাড়ি ভাঙি গেইলে কই যামো, কই থাকমো’ এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর আহ্বান

মধুখালীতে খুনিদের ফাঁসীর দাবিতে মানব বন্ধন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০১৬

মধুখালী প্রতিনিধিঃ গত২৩-০৪-২০১৬ইং তারিখ ২৩শে এপ্রিল রাত ১০.৩০ মিনিটের সময় বগাট ইউনিয়নের চেয়ারম্যান্ পদপ্রার্থী মোঃ মতিয়ার রহমান খান এর বড় ভাই আতিয়ার রহমান খানের হত্যার দায়ে গত ২৮-০৪-২০১৬ইং তারিখ রোজ বৃহঃস্পতিবার বাগাট স্কুলের সামনে প্রধান সড়কের উপর আব্দুর রহিম ফকির সহ দোসরদের দৃষ্টান্ত মূলক শাস্তি, ও গ্রেফতার এবং ফাঁসীর দাবিতে এক মানব বন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

উক্ত মানব বন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন বাগাট ইউনিয়ন আওয়ামীলীগের চেয়ারম্যান পদপ্রার্থীর মোঃ মতিয়ার রহমান খান, বাগাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহ্জাহান মোল্যা, সাধারন সম্পাদক দেবপ্রসাদ রায়। খুনি আঃ রহিম ফকিরের ফাঁসীর দাবিতে বাগাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং শিক্ষক, বাগাট উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষক, বাগাট বাজারের সাধারণ ব্যবসায়ী বৃন্দ এবং বাগাট ইউনিয়নের সর্ব স্তরের জনগণ মানব বন্ধনে ব্যানার ও ছবি নিয়ে অংশ গ্রহণ করে।

মানব বন্ধন বেলা ১১ থেকে ১১.৩০ মিনিট পর্যন্ত জনগণ ঢাকা – খুলনা সড়ক অবরোধ, গাড়ি চলাচল বন্ধ এবং বাগাট বাজারের সকল দোকান পাট ব্যবসা বানিজ্য বন্ধ করে রাখেন। সবশষে মধুখালী থানার ফোর্সদ্বয় এসে তদন্ত ওসি গোলাম নবী ও এস আই মামুন, মোস্তফা, ও বাকির তত্ত্বাবধানে পরিস্থিতি নিয়ন্ত্রন আনে।


এ ক্যটাগরির আরো খবর..