× Banner
সর্বশেষ
শেখ হাসিনা ফিরলে তাকে স্বাগত জানাবো – প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার ‘দফা এক, দাবি এক ,মিলনের পদত্যাগ’ স্লোগানে সাইন্সল্যাব অবরোধ আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১৫০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ আটক  বিশ্বকাপ সেমিফাইনাল বিশ্লেষণ: কার হাতে উঠতে পারে শিরোপা? আগামী পাঁচ দিনজুড়ে বৃষ্টি, কোথাও হতে পারে অতি ভারি বর্ষণ আজ ২৯ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

মধুখালী প্রতিনিধি

মধুখালীতে উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে

ACP
হালনাগাদ: সোমবার, ১৫ জুন, ২০২৬
মধুখালীতে উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে

ফরিদপুরের মধুখালীতে উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

১৪ জুন সোমবার বেলা ১১ টায় উপজেলার হলরুমে অনুষ্ঠিত সভায়, সভাপতিত্ব করেন মধুখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রওশনা জাহান। উপজেলার সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি ও জননিরাপত্তা নিশ্চিতকরণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা উল্লেখ করেন, আইন-শৃংখলা রক্ষায় প্রশাসনের পাশাপাশি সাংবাদিক, জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

সভায় গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট প্রতীক দত্ত, মধুখালী থানার অফিসার ইনচার্জ শুকদেব রায়, মধুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল-আমিন সরোয়ার, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাহবুব ইলাহী, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ কে.এম.তানজির নাইম,সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা, প্রাণী সম্পদ কর্মকর্তা পবিত্র কুমার, মধুখালী উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আক্তার হোসেন মুন্সী, মধুখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হোসেন পলাশ, মধুখালি উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ সহ অন্যান্যরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে, আইন শৃংখলা উন্নতি, মাদক ও বাল্যবিবাহ নির্মূল, বাজার ব্যবস্থা তদারকি, ইভটিজিং প্রতিরোধ, জাটকা মাছ নিধন করতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা প্রদান করেন।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে প্রত্যেক দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা ফলো করে সঠিক সময়ে অফিস করার জন্য সবাইকে অনুরোধ জানান।


এ ক্যটাগরির আরো খবর..