× Banner
সর্বশেষ
আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা, ৪ বছর পর যুবকের মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু রাজবাড়ীতে চিকিৎসা ব্যবস্থায় আরো আন্তরিক হতে হবে – সংস্কৃতি প্রতিমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনে – স্বরাষ্ট্রমন্ত্রী সাইবার সক্ষমতা ও দেশীয় উদ্ভাবনে নতুন গতি আনতে হবে – প্রতিরক্ষা উপদেষ্টা ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

মাদারীপুর প্রতিনিধি

মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার

ACP
হালনাগাদ: রবিবার, ৫ জুলাই, ২০২৬
মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার

ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের পাইকপাড়া গ্রামের সরকারি হালট দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (৪ জুলাই) দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত।

অভিযানে সরকারি হালট দখল করে নির্মিত বসতঘর, দোকান, গোয়ালঘর, বাথরুম, বারান্দাসহ বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পাশাপাশি সরকারি জমিতে থাকা গাছপালাও অপসারণ করা হয়।

স্থানীয় বাসিন্দা তোতা মৃধার অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন বিষয়টি তদন্ত করে।  তদন্তে সরকারি হালট অবৈধভাবে দখলের সত্যতা পাওয়া যায় সংশ্লিষ্ট দখলদারদের এক সপ্তাহ আগে মৌখিকভাবে জমি খালি করার নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে তারা জমি খালি না করায় শনিবার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত সাংবাদিকদের জানান, এ অভিযানের মাধ্যমে সরকারি জমি দখলমুক্ত হয়েছে। এতে স্থানীয় জনগণ বিভিন্ন ধরনের সুবিধা ভোগ করবে।

বিশেষ করে রাস্তা প্রশস্ত হওয়ায় যানবাহন চলাচল সহজ হবে এবং জনদুর্ভোগ কমবে। মধুখালী প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মন্নু বলেন, “এর আগে এ ধরনের কার্যকর উচ্ছেদ অভিযান খুব একটা দেখা যায়নি।

নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হলে সরকারি জমি দখলের প্রবণতা কমবে এবং ভূমিদস্যুরা নিরুৎসাহিত হবে।” স্থানীয়দের মতে, সরকারি হালট দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। উপজেলা

প্রশাসনের এ অভিযানে সরকারি জমি দখলমুক্ত হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। একই সঙ্গে দীর্ঘদিনের বিরোধেরও অবসান ঘটেছে।


এ ক্যটাগরির আরো খবর..