× Banner
সর্বশেষ
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর জীবনী আজ ২০ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (২০ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বন্দুক নয়, ‘স্পাইকড শক ব্যাটন’: ভারত-চীন সীমান্তে বদলাচ্ছে সংঘর্ষের ধরন ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদী: বাংলাদেশ নীতিতে ‘কৌশলগত রিসেট’ ইঙ্গিত শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী

মদিনার মসজিদে নববীতে প্রধানমন্ত্রীর নামাজ

admin
হালনাগাদ: সোমবার, ২২ মে, ২০১৭

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মদিনায় মহানবী হজরত মুহাম্মদ (স.)-এর রওজা মোবারক জিয়ারত এবং মসজিদে নববীতে জোহরের নামাজ আদায় করেছেন।

স্থানীয় সময় আজ সোমবার সকালে তিনি রিয়াদ থেকে মদিনায় যান প্রধানমন্ত্রী। বেলা ১১টা ২০ মিনিটে তিনি প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ ইন্টারন্যাশনাল বিমানবন্দরে অবতরণ করেন।

সৌদি আরবের ডেপুটি প্রিন্স সউদ খালেদ আল ফয়সাল বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

বিমানবন্দর থেকে রাজকীয় প্রটোকলের মাধ্যমে শেখ হাসিনাকে মসজিদে নববীর পাশে পাঁচতারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তিনি মহানবীর (স.) রওজা মোবারক জিয়ারত করতে যান। পরে দুপুরে মসজিদে নববীতে নামাজ আদায় করেন।

প্রধানমন্ত্রী বিকেলে মহানবী (স.)-এর রওজা মোবারক জিয়ারত করে পবিত্র উমরা পালনের জন্য মক্কার উদ্দেশে যাত্রা করেন।

উল্লেখ্য, গত রোববার সৌদি আরবের রাজধানীতে অনুষ্ঠিত আরব ইসলামিক অ্যামেরিকান (এআইএ) সম্মেলনে যোগ দিতে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সউদের আমন্ত্রণে ২১ মে রিয়াদে পৌঁছান প্রধানমন্ত্রী। চারদিনের সফর শেষে আগামী বুধবার দেশে ফিরবেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..