× Banner
সর্বশেষ
নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর নেপালের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান শিল্পমন্ত্রীর সরকারি জলমহাল ইজারা প্রদান সংক্রান্ত কমিটির ৯০তম সভা অনুষ্ঠিত বাংলাদেশ এয়ারলাইন্সকে আরো লাভজনক ও যাত্রীবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব -বিমান মন্ত্রী প্রকল্পগুলোকে আরো গতিশীল করার নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর প্রধানমন্ত্রী সাথে বাংলাদেশ স্কাউটস এর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রাথমিক শিক্ষাকে ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে – প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তেলের দাম বাড়ার কারণে পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার – পরিবহন ও সেতুমন্ত্রী বাসে গাজীপুর গেলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী, সংসদ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্বিপাক্ষিক সম্পর্ক উচ্চতর পর্যায়ে নিতে চায় বাংলাদেশ-ইথিওপিয়া

মিউজিক ভিডিওতে মডেলিং এর জন্য ডেকে গনধর্ষণ তরুণীকে

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২০

গাজীপুরের তরুণীকে মিউজিক ভিডিওতে মডেলিং করার জন্য পঞ্চগড়ে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ১০-১২ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী তরুণী। মামলার প্রধান দুই আসামি পঞ্চগড়ের বোদা উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক আবিদা সুলতানা লাকী এবং অনলাইনভিত্তিক (আইপি) টিভি’র চিফ নিউজ এডিটর ও ইউটিউবার সাজ্জাদ হোসেন মিলনকে গত বুধবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী মডেল তরুণী (২৮) সপরিবারে গাজীপুরের কালিয়াকৈরে থাকেন। ইউটিউবের জন্য বিভিন্ন মিউজিক ভিডিওতে কাজ করার সময় পাঁচ বছর আগে তাঁর সঙ্গে পরিচয় হয় পঞ্চগড়ের বোদা উপজেলার সাজ্জাদ হোসেন মিলনের। বোদার ঝিনুকনগরের রফিকুল ইসলামের ছেলে সাজ্জাদ ঢাকায় ভিডিও সম্পাদনার কাজ করেন এবং একটি প্রতিষ্ঠানের চিফ নিউজ এটিডর ও গ্রাফিক ডিজাইনার।

সম্প্রতি সাজ্জাদ বোদা উপজেলায় একটি মিউজিক ভিডিও তৈরির জন্য মডেল হিসেবে কাজ করতে ওই তরুণীকে আসতে বলেন। গত মঙ্গলবার সকালে সেখানে পৌঁছেন তরুণী। সাজ্জাদ তাঁকে নিয়ে যান বোদা উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক আবিদা সুলতানা লাকীর থানাপাড়ার বাড়িতে। সেখানে তরুণীকে ফাঁদে ফেলে সাজ্জাদসহ চার-পাঁচজন ধর্ষণ করে। পরদিন তাঁকে বোদা পৌর এলাকার ভাসাইনগরে এক বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানেও তাঁকে গনধর্ষণ করা হয়। সন্ধ্যার পর তরুণী সেখান থেকে পালিয়ে বোদা থানায় আশ্রয় নেন ও মামলা করেন। মামলার নামীয় অন্য আসামি হলেন বোদার নগরকুমারী এলাকার জসীম উদ্দিন (২২)।

মামলার তদন্তকারী কর্মকর্তা বোদা থানার পরিদর্শক (তদন্ত) আবু সায়েম মিয়া বলেন, ‘আমরা আদালতে গ্রেপ্তার হওয়া দুজনের পাঁচ দিন করে রিমান্ড আবেদন করেছি। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

পঞ্চগড় পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী বলেন, ‘আমরা ধারণা করছি, ঘটনার সাথে বড় চক্র কাজ করেছে। আমরা পুরো চক্রকেই বের করতে কাজ করছি।’


এ ক্যটাগরির আরো খবর..