× Banner
সর্বশেষ
বিরামহীন একটানা বৃষ্টিতে পাইগাছার জনজীবন বিপর্যস্ত পানির স্রোতে কবরস্থানে ভেসে উঠল ৩ লাশ আগৈলঝাড়ায় থানায় হামলার মামলায় আসামি সাড়ে তিনশ, গ্রেফতার ১৮ দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৫০ সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রীর সাথে যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রীর বৈঠক জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের পবিত্র প্রক্রিয়া – তথ্যমন্ত্রী চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর – সংস্কৃতিমন্ত্রী মাদারীপুরে ফুফুর সরলতার সুযোগে জমি লিখে নেওয়ার অভিযোগ

“চীনের ভ্যাকসিন প্রয়োগে কমিটির মাধ্যমে সিদ্ধান্ত নেবে সরকার” -স্বাস্থ্যমন্ত্রী

Kishori
হালনাগাদ: বুধবার, ২২ জুলাই, ২০২০
সচিবালয়ই মন্ত্রীর একমাত্র অফিস নয়

“চীনের ভ্যাকসিন দেশে প্রয়োগ হবে কি-না কিংবা হলেও তা কবে নাগাদ হবে সে ব্যাপারে জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির সাথে পরামর্শ করেই সরকার সিদ্ধান্ত নেবে। সরকার বিভিন্ন দেশের ভ্যাকসিনের কার্যকারিতার উপর চোখ রাখছে। দেশের জন্য যা ভালো হবে সরকার সেরকম সিদ্ধান্তই গ্রহণ করবে।” বলেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, এমপি।

আজ দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে মিডিয়া ব্রিফিং কালে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, এমপি।

ব্রিফিং-এ স্বাস্থ্যমন্ত্রী বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক কবে যোগদান করবে এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ জনপ্রশাসন সচিব-এর নিকট পদত্যাগ পত্র জমা দিয়েছেন। যেহেতু তিনি গ্রেড-১ ভুক্ত কর্মকর্তা ছিলেন তাই তার পদত্যাগ পত্র গ্রহণে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। জনপ্রশাসন থেকে ফাইল স্বাস্থ্য মন্ত্রণালয়ে এলে নতুন মহাপরিচালক নিয়োগ নিয়ে কাজ করা হবে। পাশাপাশি সরকার নতুন করে একটি শক্তিশালী টাস্কফোর্স গঠন করছে। এই টাস্কফোর্সের মাধ্যমে দেশে হাসপাতাল, ক্লিনিকসহ অন্যান্য চিকিৎসা সংক্রান্ত প্রতিষ্ঠানে কোনো অনিয়ম হয় কি-না তা খতিয়ে দেখা হবে।”

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল)-কে বদলী করা হচ্ছে কি-না এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, এটি কেবল পরিচালক হাসপাতাল শাখা নয়, যে শাখাগুলো বেশি সমালোচিত হয়েছে সেগুলো ভালোভাবে খতিয়ে দেখে সরকার শক্ত ব্যবস্থা গ্রহণ করবে।


এ ক্যটাগরির আরো খবর..